লাল বৃত্ত
কীবোর্ডের কী গুলো দিনে দিনে ষ্টেনগানে রুপ নিচ্ছে
ব্যাগ্র হয়ে স্বদেশের কথা ভাবতে ভাবতে
যদি কেউ পাগল হয়ে যায়, তবে তাকে কি বলা যেতে পারে?
শব্দের বেত্রাঘাতে সব স্বার্থান্বেসী হায়েনাকে লাল করে ফেলার কামনা।
আমার পাওনা আমাকে না দিয়ে বন্ধু আমার বলবে
তুমি তো শান্তিবাদী, তোমাকে তো এসব মানায় না।
আমি অশান্তির তরে শান্তিবাদী, কিন্তু শান্তিকে আনতে দুঃসাহসী।
তিস্তা শুকায়ে মরু ঝড় দিলে
আমরা দাঁড়াবো প্রতি মঞ্জিলে
আপন শরীরে কাফন জড়ায়ে
বাঁধার সকল বাঁধন সরায়ে
হুংকার ছেড়ে বলি...
আমার ন্যায্য ছিনায়ে নিয়াছো
আমিও আসছি দাঁড়াও