চোখের পেয়ালা

আ হ মা দ  আ ব দু ল  হা লি ম

ভালবাসার অনুভব ফিরিয়ে দেবার আগে,
একবার আমারে চোখ দেখবে না?
মানুষ হয়ে-

মেঘের দিকে তাকালে-
গভীর ধানের ক্ষেত পেরুলেই-
আমাকেই পাবে-
মানুষের অরণ্যে।

সন্ধ্যার নীল গ্রীবায়-
দ্রাঘিমার রেখায়-
গোপনে, সযতনে
শীতল স্পর্শে।

চোখের পেয়ালা-
জানি কম্পন ছুঁয়েছে-
কেউ কেউ ক্ষরণে
হেঁটে গেছে পথ।

তুমি দেখে যাও-
মায়া...। চোখের অলিন্দ্যে।
পেতেছি চোখ।
তুমি দেখবে না ?