
আন্তর্জাতিক ডেস্ক - সুইডিশ কবি টমাস ট্রান্সট্রোমার এবার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। দ্য সুইডিশ অ্যাকাডেমি বৃহস্পতিবার পুরস্কারের জন্য তাঁর নাম ঘোষণা করে।নোবেল কমিটি বলেছে, তার কবিতায় ‘অল্পকথা এবং স্বচ্ছ উপস্থানা দ্বারা বাস্তবতাকে অবলোকন’ করার সুযোগ করে দেওয়ার স্বীকৃতি স্বরূপ ট্রান্সট্রোমারকে এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার দেয়া হয়েছে।
১৯৩১ সালের ১৫ এপ্রিল তিনি স্টকহোমে জন্মগ্রহণ করেন। ৮০ বছর বয়সী সুইডিশ এই কবি তার জীবনে মোট ১০৮টি সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। ১৯৯০ সালে স্ট্রোকের কারণে বাকশক্তি হারিয়ে ফেলেন প্রশিক্ষিত মনস্তাত্ত্বিক ও কবি ট্রান্সট্রোমার।
ট্রান্সট্রোমারের বেশির ভাগ কাজই ইংরেজিতে অনুবাদ করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু আমেরিকার কবি রবার্ট ব্লাই।
নোবেল কমিটি এই পুরস্কারের অর্থমূল্য বাবদ এক কোটি সুইডিশ ক্রোনার তুলে দেবেন টমাস ট্রান্সট্রোমারের হাতে। আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।
বান্না:: অল টাইম নিউজ::
| Tweet |