
নেচার- মানুষের মস্তিষ্ক নেতিবাচক চিন্তা করতে চায় না। সচরাচর ওই ধরনের চিন্তাকে প্রত্যাখ্যান করে। আর নেতিবাচকতাকে দূরে ঠেলে মনের এই ইতিবাচক ভাবের কারণ হচ্ছে তার আশাবাদ। এমন কী এর বিপরীত ঘটনার পরও মানুষ ইতিবাচক চিন্তা করে।
স¤প্রতি নেচার নিউরোসায়েন্স এ প্রকাশিত এক গবেষণায় দেখা যায়, মানুষের মস্তিষ্ক ভবিষ্যত সম্পর্কে ইতিবাচক খবর তৈরিতে দক্ষ। তবে কিছু মানুষ তাদের ইতিবাচকভাবের কারণে কার্যকরভাবে নেতিবাচককে উপেক্ষা করে থাকে।
মানুষের আশাবাদী মনোভাবে গুরুত্বপূর্ণ স্বাস্থ্যগত উপকার হয়ে থাকে বলে গকেষকদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা জানান, প্রায় ৮০ শতাংশ মানুষই আশাবাদী। যদিও তারা নিজেদেরকে আশাবাদী মনে করে না।
গবেষকরা ১৪ জন ব্যক্তির আশাবাদের মাত্রা নির্ধারণ করেন এবং তাদের মস্তিষ্ক স্ক্যানারের মাধ্যমে পরীক্ষা করেন। এসব ব্যক্তিদের জিজ্ঞাসা করা হয়, ক্যান্সার বা বিবাহ বিচ্ছেদের মতো ৮০টি বাজে ঘটনা\' হওয়ার আশঙ্কা কত?
বাস্তবে এটা হওয়ার সম্ভাবনা কত তাদেরকে বলা হয় এবং বৈঠক শেষে সম্ভাবনার হার সম্পর্কে আবার জিজ্ঞেস করা হয়।
শাওন ::অল টাইম নিউজ::
| Tweet |