রয়ে যাবে এই পথ ঘাস

একটা জীবনেই আমি পেয়েছি তোরে

আর কি কভু ছাড়া যায়?

আমাকে যতদূরে রাখিস রে তুই

চলি আমি তোর ডানে বাঁয়।

 

আমাদের মন জুরে কত ভেদ ডানা মেলে

চেপে ধরি তোর চোখে চেয়ে

হৃদয়ের অন্দরে সামান্য খোঁচা পেলে

নোনা জল ঝরে গাল বেয়ে।

 

একদিন তুই আমি থাকবোনা কেউ আর

রয়ে যাবে এই পথ ঘাস

ক\'দিনের এ দুনিয়াতে আসা যাওয়া একই সাথে

থেকে যাবে দীর্ঘশ্বাস ।

 

লাল বৃত্ত