ভার্জিনিয়া এম রোমেট্টি-আইবিএম এর প্রথম নারী সিইও
সম্প্রতি মার্কিন কম্পিউটার প্রতিষ্ঠান, ইন্টারন্যাশনাল বিজেনেস মেশিন(আইবিএম) এর বোর্ড অব ডিরেক্টর, ভার্জিনিয়া এম রোমাট্টিকে(৫৪) কোম্পানীর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ দেন। রোমেট্টি ১ জানুয়ারী/২০১২ইং থেকে উক্ত পদে যোগদান করবেন।

কোম্পানীর বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা স্যামুয়েল পালমিসানো বলেন-রোমেট্টি বিগত বছরগুলোতে, আইবিএম এ সাফল্যের সাথে কাজ করেছেন। তিনি কোম্পানীর গ্লোবাল বিজনেস সার্ভিসকে একটা বৃহত্তর মার্কেট ইউনিটে নিয়ে যান। লক্ষ্য ও দৃষ্টিভঙ্গির সমন্বয়তা, আইবিএম এর প্রতি আন্তরিকতা ও ক্লান্তিহীন পরিশ্রমই, উনাকে সিইও পদে নিয়ে এসেছে।

উল্লেখ্য, রোমেট্টি আইবিএম কোম্পানীর প্রথম নারী সিইও। তিনি নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স এন্ড ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ব্যাচেলর ডিগ্রী লাভ করেন। ১৯৮১ সালে আইবিএম এ সিস্টেম ইঞ্জিনিয়ারিং হিসাবে যোগদান করেন। বর্তমানে তিনি কোম্পানীর সিনিয়র সহ-সভাপতি হিসাবে কাজ করছেন। সম্প্রতি স্যাটেল টাইমস নিউজপেপারে (The Seattlle Times)দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন- একজন নারী হিসাবে আমি কখনো কোন বাধা অনুভব করিনি. আমি সবসময়ই বিশ্বস্ত ও যারা আমার শুভাকাংখী-এমন মানুষদের গ্রুপে ছিলাম।

সূত্রঃ ইন্টারনেট।
ফাতেমা মাহফুজ।