আমেরিকানরা কানে কম শুনে

আমেরিকা- সম্প্রতি ১২ বছর ও তার অধিক বয়সের আমেরিকানদের উপর গবেষনা করে দেখা গেছে প্রতি ৫ জনের মধ্যে একজন আমেরিকান কানে কম শুনেন। তাছাড়া প্রায় ৪৮ মিলিয়নেরও বেশি আমেরিকানরা অন্তত এক কানে কম শুনেন।

ন্যাশনাল হেলথ এন্ড নিউট্রিশনাল এক্সামিনেশন সার্ভে’র(NHANES) তথ্য থেকে এই গবেষনা করা হয়। সিএনএন’র  রিপোর্ট অনুযায়ী মানুষের বয়স এবং জিন, কানে কম শুনার ক্ষেত্রে ভূমিকা পালন করে। তাছাড়া বেশি জোরে জোরে মিউজিক শুনিলেও কানে সমস্যা সৃষ্টি হয়।

জনস হপিংস স্কুল অফ মেডিসিন এর সহকারী অধ্যাপক ডা.ফ্রাংক আর লিন বলেন- শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব বহু বছরেও মানুষ বুঝতে পারে না। তাই শ্রবন ক্ষমতার ধ্বংসাত্মক পরিণতি সম্পর্কে সচেতন হওয়ার আগেই অনেক দেরী হয়ে যায়।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক এবং আমেরিকান একাডেমি অফ আটোল্যারিংজোলজি’র চেয়ারম্যান ডা.রব জেকলার বলেন-উচ্চ মাত্রার শব্দ শুনার পর কোন ফাপা আওয়াজ শুনলে কানে এক ধরনের অস্থায়ী প্রারম্ভিক পরিবর্তন হয়, যে পরিবর্তনকে কানের স্থায়ী সমস্যা সৃষ্টির  বিপদজ্জনক সঙ্কেত বলা হয়। তাছাড়া অনবরত উচ্চমাত্রার শব্দ  অস্থায়ী পরিবর্তনের চেয়েও মারাত্মক।

সূত্রঃ হফিংটোন পোষ্ট

ফাতেমা মাহফুজ:: অল টাইম নিউজ::