
আমেরিকা- সম্প্রতি জোয়ান সি এম্বেল, আমেরিকার বিখ্যাত কোম্পানী ব্রোউন-ফরমেন করপোরেশন এর বোর্ড অফ ডিরেক্টর পদে নির্বাচিত হন। তিনি ২০০৪ সাল পর্যন্ত আমেরিকান এক্সপ্রেস কোম্পানীর ফিন্যান্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত ছিলেন। তার আগে তিনি সেখানে নির্বাহী ভাইস প্রেসিডেন্ট এবং কন্ট্রোলার পদে নিযুক্ত ছিলেন। তিনি ২০১১ সালে আমেরিকান এক্সপ্রেস থেকে অবসর গ্রহন করেন।
ব্রোউন-ফরম্যান এর বোর্ড চেয়ারম্যান জিও গারভিন ব্রোউন বলেন-‘জোয়ান এম্বেলের ব্যবসায়িক জ্ঞান, বিশেষ করে ফিন্যান্সের ক্ষেত্রে উনার দ্বারুণ অভিজ্ঞতা রয়েছে। আমরা উনাকে স্বাগত জানাই এবং আমাদের বিশ্বাস, তিনি কোম্পানীর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন’।
এম্বেল, উনার ক্যারিয়ার জীবনের শুরুতে ‘GE ক্যাপিটাল মার্কেট’ নামক জেনারেল ইলেক্ট্রনিক কোম্পানীর প্রধান ফিন্যান্সিয়াল অফিসার এবং তার সাথে প্রধান অপারেটিং অফিসারও ছিলেন। সেখানে তিনি ১৪ বছর কাজ করেন। GE কোম্পানীতে কাজ করার আগেও তিনি ফিন্যান্সিয়াল একাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ডে কাজ করতেন। ২০০৮ সালের CFO ম্যাগাজিন ফিন্যাস ক্ষেত্রে ২৫ জন মহিলার মধ্যে একজন হিসাবে জোয়ান সি এম্বেলকে সম্মাননা প্রদান করে।
এম্বেল পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞান বিভাগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন।
ওয়েবসাইট
ফাতেমা মাহফুজ অল টাইম নিউজ::
| Tweet |