ঢাকায় বেপরোয়া বাড়ির মালিকরা

ঢাকা - নিত্য প্রয়োজনীয় জিনিসের সাথে পাল্লা দিয়ে কিছু অসাধু বাড়ির মালিকরা ঢাকা শহরের বাড়ি ভাড়া হুহু করে বাড়াচেছন। বাড়ি ভাড়া সংক্রান্ত আইন থাকার পরও সে আইনের তোয়াক্কা করছেননা তারা। ঢাকা শহরে প্রায় ১ কোটি ৯০ ল মানুষের বসবাস। ঢাকা বাংলাদেশের প্রাণ কেন্দ্র তাই মানুষ এখন ঢাকা মুখী। ঢাকা শহরে ৮০ শতাংশ মানুষ বাড়ি ভাড়া থাকেন। তাদের বেতন বৃদ্ধি পায়নি তবু প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে বাড়ি ভাড়া। বাড়ি ভাড়া দিয়ে ছেলে মেয়েদের স্কুলের বেতন দিয়ে, আয়  দূরে থাক  ধার করে চলতে হচ্ছে তাদের। উত্তরা ৬নং সেক্টরে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাকরিজীবী বলেন তিনি প্রতি মাসে ৪৫০০ টাকা বেতন পান তবুও প্রতি মাসে সংসার চালাতে হিমসিম খাচ্ছেন তিনি।

সবচেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন ছাত্ররা। লেখাপড়া করার জন্য ঢাকা আসে কিন্তু থাকার জন্য পায়না কোনো আবাসন ব্যাচেলরদের কেউ বাসা ভাড়া দেয়না।  আর যদি কেউ পায় তাহলে এক সিটের জন্য ভাড়া দিতে হয় ৪০০০ টাকা। অনেকে থাকতে না পেরে লেখাপড়া ছেড়ে চলে যাচ্ছেন বাড়িতে। হয়তো বা তাদের লেখা পড়া এখানেই শেষ। যারা গ্রাম থেকে লেখা পড়া করতে, চাকরি করতে ঢাকা আসেন তাদের সেই সামর্থ নেই যে পরিবার পরিজন নিয়ে বসবাস করার।

তাদের কেউ ব্যাচেলর ভাড়া দেয়না। তাহলে তারা কি করবে কোথায় যাবে? আরেক জন চাকুরীজীবীর সাথে কথা বলে জানা যায় তিনি একটি প্রাইভেট র্ফামে চাকুরী করেন সাংসারিক দ্বায়িত্ব তার উপর। তিনি মেসে থাকেন কলেজ পড়–য়া দুই বোন এক ভাই কিন্তু প্রতি মাসে যে বেতন পান তা মেস ভাড়া দিয়ে বাড়িতে পাঠাতে পারচ্ছেন না । ফলে তারা কলেজের বেতন দিতে পারচ্ছেননা। তাই সরকারকে বাড়ি ভাড়া আইন বাস্তবায়িত করতে হবে।এবং সেই সাথে বাড়ির মালিকদের ও ভাড়াটেদের দিকে সুনজর হবে।

 

ইশতিয়াক আহমেদ ::অলটাইম নিউজ ::