
জয়পুরহাট-সোমবার সকালে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সীমান্তের সোনাপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৬টি বিদেশী পিস্তল, ৩৬রাউন্ড তাজা গুলি ও ১২টি ম্যাগাজিন উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান বিজিবি। তবে এ ব্যাপারে কাউকে আটক করা সম্ভব হয় নি।জয়পুরহাটের ৩বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সোমবার সকালে পাঁচবিবি উপজেলার আটাপাড়া
সীমান্তের সোনাপুর মাঠ থেকে বিজিবি জওয়ানরা একটি ফেনসিডিল ভর্তি বস্তার মধ্যে থেকে এ সব আগ্নেয়াস্ত্র গুলো উদ্ধার করেছে।
ধারনা করা হচ্ছে, আমেরিকার তৈরী এ সব আগ্নেয়াস্ত্র ভারত ও বাংলাদেশি অস্ত্র ব্যবসায়ীরা গোপনে সীমান্তের চোরাই পথ দিয়ে অবৈধ্য ভারত থেকে বাংলাদেশ অভ্যন্তরে নিয়ে আসে। জেলার পাঁচবিবি থানায় আটককৃত আগ্নেয়াস্ত্র গুলো
জমা দিয়ে এ ব্যাপারে মামলা দায়ের করেছে বিজিবি ।
শাহজাহান সিরাজ মিঠু
| Tweet |