ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু

ঢাকা- ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওঠানামার মধ্য দিয়ে এগোচ্ছে ঢাকার পুঁজিবাজার। তবে লেনদেনের গতি আগের দিনের মতোই কম। লেনদেন শুরুর তিন ঘণ্টা পর বেলা আড়াইটায় সাধারণ সূচকে যোগ হয়েছে ৭৩ পয়েন্ট। সূচক বেড়ে হয়েছে ৫ হাজার ৬৯ পয়েন্ট। ওই সময় পর্যন্ত লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২০৪ টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত ছিল ১২টির দাম। হাতবদল হয়েছে ২৭৯ কোটি টাকার শেয়ার।

এর আগে বেলা সাড়ে ১১টায় সূচক আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বাড়লেও পরে তা কিছুটা নেমে আসে। বেলা ১২টার পর আবার তা বাড়তে শুরু করে। এভাবে ওঠানামার মধ্য দিয়েই এগোতে থাকে সূচক। রোববার সপ্তাহের প্রথম দিন সাধারণ সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪৯৬ পয়েন্টে দাঁড়িয়েছিল। সারা দিনে লেনদেন হয়েছিল ২১০ কোটি টাকার শেয়ার।

দেশের দুই পুঁজিবাজারে অব্যাহত দরপতনের মুখে গত ১৬ নভেম্বর সংশি¬ষ্টদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে নিতে এবং বাজারকে স্থিতিশীল করতে সংশি¬ষ্টদের নির্দেশ দেন। এরপর টানা পাঁচ দিন পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে। কিন্তু ২৩ নভেম্বর প্রণোদনা প্যাকেজ ঘোষণার দিন থেকেই বাজার আবার পতনের ধারায় ফিরে যায়।

খান অল টাইম নেওসঃ

 

\"\"