কুমিল্লা-নোয়াখালী সড়কে দুর্ঘটনায় নিহত-৪ জন

কুমিল্লা -কুমিল্লা-নোয়াখালী সড়কের সৈয়দপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত অবস্থায় চিকিৎসাধীন আছে আরও ৪ জন। আজ ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ঘটনাস্থলে ৩ জন ও অন্যজন হাসপাতালে মারা যান। ঘন কুশয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। আহতরা বাগমারা স্বাস্থ্য কমপ্লেক্স ও লাকসাম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ দ‍ুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক উদ্ধার করেছে।লালমাই হাইওয়ে ফাঁড়ি ইনচার্জ  উপ-পরিদর্শক  মো. লুৎফুর রহমান জানান, কুমিল্লা নোয়াখালী সড়কে জেলার বাগমারা মহিলা কলেজের দক্ষিণে সৈয়দপুর এলাকায় গভীর রাতে ঢাকা গামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে থাকে। শনিবার ভোর সোয়া ৪টায় থেমে থাকা ওই  ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নোয়াখালীগামী আল আরাফা যাত্রীবাহী বাস ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই অজ্ঞাতনামা  ৩ বাস যাত্রী মারা যায়। গুরুত্বর আহত ৫ জনকে বাগমারা ও লাকসাম হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টায় এক জনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

সাইফ