সরাইলে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে একই পরিবারের ৪ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া -ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার গোগদ নামক স্থানে মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংর্ঘষে একই পরিবারের চার জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। হতাতাহতরা সবাই মাইক্রোবাস যাত্রী।জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের কুয়েত প্রবাসী কামাল মিয়াকে আনার জন্য মাইক্রোবাসযোগে তার স্ত্রী রোজিনা আক্তার ও আত্মীয় স্বজনরা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি গোগদ পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই এ হতাহতের ঘটনা ঘটে।দুঘটনায় নিহতরা হলেন- প্রবাসী কামাল মিয়ার স্ত্রী রোজিনা বেগম (২২), তার পিতা আবদুল লতিফ (৫২) , রোজিনার ভাই আবদু মিয়ার পুত্র রিয়াদ (১০) ও কান্তা বেগম (১৪)। এ ঘটনায় আহত চার জনের মধ্যে সোহাগ মিয়া (১৮), বায়েজিদ (১০), শান্তা বেগমকে (২০) আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনকে ঢাকায় পাঠানো হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করেছে ।

 

সাইফ