
নোয়াখালী -নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাওতলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে গেলে ৭ জন মারা গেছেন।
এলাকাবাসী জানান, আজ রোববার ভোরে ঢাকা-নোয়াখালী সড়কে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৬ জনসহ ৭ জন মারা যান।তারা হলেন: গোলাম মোস্তফা (৫০), তার ছেলে শাহাদাত হোসেন (১০), মেয়ে সোহাগী আক্তার (২২), শ্রাবণী আক্তার (১৬), গোলাম মোস্তফার আত্মীয় মিলি আক্তার (১৮), সোহাগীর মেয়ে যুথি (৩) ও গাড়িচালক মোস্তাক আহমেদ (২২)।গোলাম মোস্তফার বাড়ি নোয়াখালীর সদর উপজেলার শালিকাপুর গ্রামে।
আর সোহাগীর শ্বশুর বাড়ি একই উপজেলার পশ্চিম সাহাপুর গ্রামে এবং মিলির বাড়ি পশ্চিম রাজারামপুর গ্রামে। চালক মোস্তাক থাকতেন ঢাকার ৬/১ কদমতলার বাসায়।সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এক আত্মীয়ের মৃত্যুর খবর শুনে গোলাম মোস্তফা তার সন্তানদের নিয়ে ঢাকা থেকে নোয়াখালী মাইজদীতে যাচ্ছিলেন।তিনি বলেন, দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাইফুল
| Tweet |