তালেবানরা যুক্তরাষ্ট্রের শত্রু নয়

কাবুল- ওয়াশিংটন কর্তৃপক্ষের এক মন্তব্যকে স্বাগত জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারযাই যাতে বলা হয়েছে, তালেবানের জঙ্গীরা যুক্তরাষ্ট্রের শত্রু নয়। কাবুলে কারযাই বলেন, মার্কিন সরকার তার দেশের ব্যাপারে যে অবস্থান নিয়েছে তার ফলে আফগানিস্তানে শান্তি এবং স্থিতিশীলতা ফিরে আসবে। এর পূর্বে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এক সাক্ষাৎকারে বলেছেন, আল-কায়দাকে আশ্রয়- প্রশ্রয় না দিলে তালেবান যুক্তরাষ্ট্রের প্রতি কোন হুমকি নয়।

বিশ্বব্যাপী দীর্ঘদিন ঝড় তোলা তালেবান নেতা ওসামা বিন লাদেন হত্যার কিছুদিন পর যুক্তরাষ্ট্রের এ ধরণের মন্তব্য আফগানিস্তানের মধ্যে অনেককেই বেশ নাড়া দিয়েছে। একই কারেনে যুক্তরাষ্ট্রেও হৈচৈ হয়েছে।

আফগানিস্তানে তালেবানের নেতৃত্বাধীন বিদ্রোহীদের সাথে আমেরিকা গত ১০ বছর ধরে লড়াই করছে। আগামী তিন বছরের মধ্যে মার্কিন সৈন্য আফগানিস্তান থেকে প্রত্যাহার করা হবে।

সৈন্য প্রত্যাহারের পূর্বে এ মন্তব্যের মাধ্যমে ওবামা প্রশাসন তালেবানের সাথে শান্তি প্রক্রিয়া শুরু করতে চাইছে বলে বিশেষজ্ঞ মহল মনে করেন।

ফরিদুল আলম চৌধুরী-: : অল টাইম নিউজ : :