
পুনে-৭হাসপাতালে আন্না হাজারে.৪ বছর বয়সী ভারতের প্রখ্যাত গান্ধীবাদী এবং গত কিছুদিন যাবৎ গোটা ভারত জুড়ে আলোচিত নেতা আন্না হাজারে কয়েকদিন ধরেই ভাইরাস আক্রান্ত ছিলেন। সংবাদ মাধ্যম জানায় ভারতের দুর্নীতিবিরোধী এই আন্দোলনকর্মী কয়েকদিন ধরেই অসুস্থ থাকার পর তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য পুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসকরা জানান বর্তমানে তার শ্বাসকষ্টও শুরু হয়েছে।
গত ২৭ ডিসেম্বর মুম্বাইয়ে ভারত সরকারের লোকপাল বিলের বিরোধিতা করে অনশন শুরু করেন তিনি। অনশনের প্রথম দিন থেকেই তার শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। তার
অসুস্থতার কারণে আয়োজকরা তড়িঘড়ি করে পরদিনই তাদের কর্মসূচি স্থগিত করেন। চিকিৎসকরা অনশনের কারণে আন্নার কিডনি মারাত্মক ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রকাশ করলে তারা উক্ত কর্মসূচী স্থগিত করে।
রোববার আন্নার জন্মস্থান রালেগাঁ সিদ্ধি থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফরিদ- : : অল টাইম নিউজ : :
| Tweet |