
ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,সরকার ২০১৪ সালের মধ্যে বাংলাদেশকে নিরক্ষরতামুক্ত করার পদক্ষেপ নিয়েছেন । আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকলে এ লক্ষ্য অর্জন হতো অনেক আগেই।জাতির অহঙ্কার- শতভাগ ভর্তির হার এ প্রতিপাদ্য নিয়ে ৯ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বিভিন্নক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পদক বিতরণ করেন।উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারলে ২০০৬ সালের মধ্যে বাংলাদেশ নিরক্ষরমুক্ত হতো। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই দেশকে পেছনের দিকে নিয়ে গিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যে ডিজিটালাইজড বাংলাদেশ গড়ে তুলেছি- বর্তমানের পাঠ্যপুস্তকই তার বড় প্রমাণ। বর্তমানের পাঠ্যবই এখন ওয়েবসাইটেও পাওয়া যাচ্ছে। এতে যারা দেশের বাইরে থাকেন- তারা যদি সন্তানদের দেশের কারিকুলামে পড়াতে চায়, সে সুবিধাও পাবেন।
শেখ হাসিনা বলেন, আজকে উনি (খালেদা জিয়া) রোডমার্চ করে যাচ্ছেন। তার গাড়ির বহরে বড় বড় ৠালি গিয়েছে। সেই উপলক্ষ্যে চট্টগ্রামে এক সপ্তাহ ধরে আলোকসজ্জা করা হয়েছে। কিন্তু আমরা যদি বিদ্যুতের উৎপাদন না বাড়াতাম তাহলে উনি রোডমার্চে আলোকসজ্জা করতে পারতেন না। সমাজের সকলের প্রতি সর্বক্ষেত্রে শিক্ষার আলোকবর্তিকা ছড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাজের মেয়েও বিএ পাশ। সে লালমাটিয়া কলেজ থেকে দ্বিতীয় বিভাগে বিএ পাশ করেছে।
তানিম ::অল টাইম নিউজ::
| Tweet |