অনেকের জল্পনা-কল্পনার কেন্দ্রে বিওন্সি!

এনডিটিভি’- মার্কিন পপ গায়িকা বিওন্সি নোলস ৭ জানুয়ারি একটি কন্যা সন্তান প্রসব করেছেন। তার নাম রাখা হয়েছে আইভি ব্লু কার্টার। নিউ ইয়র্কের সেন্ট লুকস রুজভেল্ট হাসপাতালে জন্ম হয়েছে এই তারকা কন্যার। খবর এনডিটিভি’র।

৩০ বছর বয়সী বিওন্সি ও স্বামী র‌্যাপ সংগীতশিল্পী জে-জি-এর ঘরে এটাই প্রথম সন্তান। গত বছরের আগস্টে এমটিভি মিউজিক অ্যাওয়ার্ডস-এ অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই অনেকের জল্পনা-কল্পনার কেন্দ্রে ছিলো বিওন্সির এই সন্তান।

বিওন্সিকে সর্বশেষ গত ডিসেম্বরে নিউ ইয়র্কে কেনাকাটা করতে দেখা যায়। তখন তিনি নয় মাসের গর্ভবতী ছিলেন।

মাহাবুব:: অল টাইম নিউজ::