
বোল্যান্ড-ওয়ানডেতে সর্বনিু রানের লজ্জা এড়াতে পারলেও নিজেদের সর্বনিু রানের লজ্জা এড়াতে পারেনি শ্রীলঙ্কা। বুধবার প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩ রানে অলআউট হয়ে ২৫৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে শ্রীলঙ্কা। এই পরাজয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে দলটি। শনিবার ইস্ট লন্ডনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দল দুটি। পার্লের বোল্যান্ড পার্কে টস জিতে ব্যাট করতে নেমে হাশিম আমলার নবম শতকের সুবাদে ৮ উইকেটে ৩০১ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২০ ওভার ১ বলে ৪৩ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
এটি ওয়ানডেতে চতুর্থ সর্বনিু রান। ওয়ানডেতে সর্বনিু রান জিম্বাবুয়ের ৩৫। ২০০৪ সালে হারারেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এ রান করে তারা। শরজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৫ রানই ছিল এতোদিন শ্রীলঙ্কার সর্বনিু রান। ওই ম্যাচে কোর্টনি ওয়ালশ ৫ উইকেট নেন মোটে ১ রানে। আর ১৯৯৩ সালে কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৮ রান ছিল দলটির বিপক্ষে তাদের সর্বনিু রান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তাদের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়ও বটে। আর সব মিলিয়ে দলটির তৃতীয় বৃহত্তম পরাজয়। এর আগে ২০০২ সালে সেঞ্চুরিয়নে স্বাগতিকদের কাছে ১৭৭ রানে হারে তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা ইনিংসের দ্বিতীয় বলে রানের খাতা খুলার আগে উপুল থারাঙ্গার আউট দিয়ে শ্রীলঙ্কার বিপর্যয়ের শুরু। মর্নে মরকেল ও লনওয়াবো সোতসোবের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৩ রানে ৬ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে শ্রীলঙ্কা। কুশলা কুলাসেকারা ছাড়া কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের কোঠায় পৌঁছাতে পারেন নি। তার ১৯ রানের সুবাদে ওয়ানডেতে সর্বনিু রানের লজ্জা এড়ায় সফরকারীরা। ১০ রানে ৪ উইকেট নিয়ে মর্নে মরকেল দক্ষিণ আফ্রিকার পক্ষে সেরা বোলার। সোতসোবে ৩ উইকেট নেন ১৯ রানে। এর আগে আমলার ১২৮ বলে ৮টি চারের সাহায্যে গড়া ১১২ রানের সুবাদে বড় সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা।
দলীয় ৯ রানে গ্রায়েম স্মিথকে হারায় স্বাগতিকরা। তবে দ্বিতীয় উইকেটে জ্যাক ক্যালিসের (৭২) সঙ্গে আমলার ১৪৪ রানের জুটি প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। ক্যালিস তার ৮০ বলের ইনিংসটি সাজান ৬টি চার ও একটি ছক্কায়। তৃতীয় উইকেটে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের (৫২) সঙ্গে ৯১ রানের আরেকটি ভালো জুটি গড়েন আমলা। ডি ভিলিয়ার্সের ৪০ বলের ইনিংসে ৭টি চার। ৪৬ তম ওভারের ৩য় বলে মালিঙ্গার তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে চতুর্থ উইকেটে আলবি মরকেলের (২৫) সঙ্গে ৩৫ রানের আরেকটি জুটি গড়েন তিনি। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ আরো বড় হতে দেননি মালিঙ্গা। ৫৩ রানে ৫ উইকেট নিয়ে তিনিই শ্রীলঙ্কার পক্ষে সেরা বোলার। এ নিয়ে পাঁচবার ৫ উইকেট নিলেন তিনি।
বাবু:: অল টাইম নিউজ::
| Tweet |