লালটিপ মুক্তি পাচ্ছে ১০ ফেব্রুয়ারি

ইমপ্রেস-স্বপন আহমেদ পরিচালিত চলচ্চিত্র ,লালটিপ আগামি ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়ার কথা থাকলেও, মুক্তির দিন এগিয়ে এনেছে প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। ১০ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে কুসুম শিকদার ও ইমন অভিনীত ছবিটি।

এ প্রসঙ্গে ছবির পরিচালক স্বপন আহমেদ জানিয়েছেন,বাংলাদেশে ছবিটি মুক্তির দিন নির্ধারণ করা হয়েছিলো ১৪ ফেব্রুয়ারি। তবে সম্প্রতি ছবিটি সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পাওয়ায় ১০ ফেব্রুয়ারি এটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছবিটি পরিবেশনার দায়িত্ব পালন করছে আশীর্বাদ চলচ্চিত্র।

স্বপন আরো জানিয়েছেন, বাংলা, ইংরেজি এবং ফরাসি ভাষায় নির্মিত ছবিটি কেবল দেশেই নয়, বিশ্বের বেশ কয়েকটি দেশেও মুক্তি দেওয়া হবে। তবে ফ্রান্সসহ ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি দেওয়া হবে আগামি গ্রীষ্মের শুরুতে।

মাহাবুব ::অল টাইম নিউজ::