সাধারণ সূচকের নিম্নমুখী প্রবণতা

ঢাকা- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ শুরু থেকেই সাধারণ সূচকের নিম্নমুখী প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। বেলা একটা ৩০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ২৮ দশমিক ৭৭ পয়েন্ট নেমে দাঁড়িয়েছিল ৫০৮৫ পয়েন্টে।

আজ রোববার ডিএসইতে মোট ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদের মধ্যে বেশির ভাগ প্রতিষ্ঠানেরই শেয়ারের দাম কমেছে। মোট ৭৭টির দাম বাড়ার বিপরীতে কমেছে ১৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। অপরিবর্তিত রয়েছে মোট ২১টি প্রতিষ্ঠানের শেয়ার। আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেন হয়েছিল ১৩৬ কোটি টাকার শেয়ার।

ডিএসইতে আজ রোববার লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষে থাকা পাঁচটি হলো,গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, বেক্সিমকো ও ন্যাশনাল ব্যাংক লিমিটেড।

কায়েস:: অল টাইম  নিউজ::