ব্যতিক্রমী গল্প নিয়ে বিগ বাজেটের নতুন ছবি

লন্ডন- বলিউডে বয়ে চলা একঘেয়ে হাওয়া পরিবর্তনের চেষ্টা করছেন সুপারস্টার শাহরুখ খান। আর তাই আবারও ব্যতিক্রমী গল্প নিয়ে বিগ বাজেটের নতুন ছবি নির্মাণের পরিকল্পনা করছেন। ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ বাজেটের ছবি ‘রা ওয়ান’-এর সাফল্যের পর আরেকটি বড় প্রজেক্টের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। তার এই নতুন প্রজেক্টের বাজেট ‘রা ওয়ান’ ছবিকে অতিক্রম করবে বলে জানিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান।

 

লন্ডনের একটি পত্রিকার সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, আর্ন্তজাতিকভাবে সুপরিচিত একটি প্রডাকশন হাউজের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন তিনি। চলচ্চিত্রের বিশ্ববাজারে নতুন ছবির মার্কেটিংসহ প্রডাকশনের পুরো দায়িত্ব নেবে হাউজটি। কৌশলগত কারণে প্রডাকশন হাউজের নাম প্রকাশ থেকে তিনি বিরত থাকেন। 

 

বলিউডের রোমান্টিক অ্যাকশন ছবির একঘেয়ে জগতে দর্শকদের মাঝে ভিন্ন রুচির ছোঁয়া এনে দেয় কিং খানের সুপার হিরো ভিত্তিক ছবি ‘রা ওয়ান’। এ ছবির সাফল্যে শাহরুখ এখন ভীষণ অনুপ্রাণিত। ভিন্ন আমেজের ভালো ছবি ভক্তদের উপহার দিতে তিনি আরো মোটা অংকের বাজেট বিনিয়োগে পিছু পা হবেন না বলে সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন।

 

শাহরুখ খান এ ক্ষেত্রে  সামনে রেখেছেন হলিউডের বহুল আলোচিত ছবি ‘অবতার’।  এই ছবির মতোই তার নতুন ছবিতে কাহিনী ও চিত্রায়নে ভিন্ন আমেজ যোগ করার প্রতি জোর দিতে চান তিনি। নতুন ছবিতে ব্যবাহার করতে চান সর্বাধুনিক প্রযুক্তি। 

 

‘রা-ওয়ান’-এর পর আরো  বিগ বাজেটে নতুন ছবি নির্মাণের ঘোষনা দিলেও ছবিটির নাম কিংবা অন্যান্য বিষয় এখনো কিং খান প্রকাশ করেন নি। তবে নতুন এ ছবিতে ‘রা ওয়ান’ ছবির ছাম্মাক ছাল্লো কারিনা নায়িকা চরিত্রে থাকছেন না এ বিষয়টি নিশ্চিত করেছেন শাহরুখ খান।

খান:: অল টাইম নিউজ::