
ঢাকা- পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের সুযোগ বন্ধে প্রচলিত আইন কঠোরভাবে অনুসরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ জানিয়েছেন। দেশের প্রচলিত আইনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অন্য কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়িত থাকতে পারেন না। তবে আইনের ফাঁক দিয়ে পুঁজিবাজারে সরকারি চাকুরেরা বিনিয়োগ করে আসছিল।
পুঁজিবাজারে অস্থিরতার তদন্তে গঠিত খোন্দকার ইব্রাহিম খালেদের কমিটিও গত বছর তাদের দেওয়া প্রতিবেদনে বাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগের সুযোগ বন্ধের সুপারিশ করেছিল।
আবুল কালাম আজাদ বলেন,আইনটির প্রয়োগ এতদিন শিথিল ছিল। এখন থেকে কঠোর প্রয়োগ করা হবে। ফলে এখন থেকে সরকারি কর্মচারীরা শেয়ার বাজারে বিনিয়োগসহ কোনো লাভজনক কর্মকাণ্ডে জড়াতে পারবেন না।
এ বিষয়ে সোমবারই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হচ্ছে বলে প্রেসসচিব জানান। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে ‘আয়কর আইন সংশোধনের প্রস্তাবও অনুমোদন করা হয়।
দিপু:: অল টাইম নিউজ::
| Tweet |