ধুম এর পরবর্তী সিকুয়েলে অভিনয় করবেন রাণী

আইএএনএস- বলিউডের বক্স অফিস কাঁপানো চলচ্চিত্র,ধুম এর পরবর্তী সিকুয়েলে অভিনয় করবেন বাঙালি বংশোদ্ভুত বলিউডি অভিনেত্রী রাণী মুখার্জী। খবর আইএএনএস-এর। ইতোমধ্যেই ‘ধুম ৩’ সিনেমা নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে। এই সিনেমায় খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য আমির খানের সঙ্গে চুক্তি করে রীতিমত সবাইকে তাক লাগিয়ে দেয় যশরাজ ফিল্মস। তারপর চলে নায়িকা খোঁজা। হলিউড-বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের পর শেষ পর্যন্ত ক্যাটরিনা কাইফকেই চূড়ান্ত করা হয়। এখন শোনা যাচ্ছে, রাণীকেও দেখা যাবে এই সিনেমায়।

 

এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘ধুম ২ সিনেমায় ঐশ্বরিয়ার যে চরিত্র ছিলো ‘ধুম ৩’-এ সে ধরনের চরিত্র পাবেন রাণী।’প্রাথমিকভাবে চলতি বছরের ক্রিসমাসে ‘ধুম ৩ মুক্তি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিলো। কিন্তু পরবর্তীতে এটি মুক্তি দেওয়ার সময় ঠিক করা হয়েছে আগামি বছর। এ বছর নভেম্বরে সিনেমাটির শুটিং শুরু হবে।

মাহাবুব:: অল টাইম নিউজ::