
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক তপন কুমার সাহা।জুবায়ের আহমেদ হত্যার ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সোমবার প্রক্টর পদ ছাড়তে বাধ্য হন রসায়ন বিভাগেরই আরেক অধ্যাপক আরজু মিয়া।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, উপাচার্য নিজ ক্ষমতাবলে দুই বছরের জন্য তপনকে নিয়োগ দিয়েছেন। নতুন প্রক্টর মঙ্গলবারই দায়িত্ব নেবেন। ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জুবায়েরকে গত ৮ জানুয়ারি কুপিয়ে আহত করে ছাত্রলীগের একদল কর্মী, যারা ক্যাম্পাসে উপাচার্যের সমর্থনপুষ্ট হিসেবে পরিচিতি। পরদিন হাসপাতালে মারা যান জুবায়ের।
এরপর থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা চার দফা এবং শিক্ষকরা আট দফা দাবিতে আন্দোলন শুরু করেন। আরজু মিয়াসহ পুরো প্রক্টরিয়াল বডির পদত্যাগ ছিল তাদের অন্যতম দাবি। একটি দাবি পূরণ হলেও অন্যগুলো পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।
তামিম ::অল টাইম নিউজ::
| Tweet |