
পিটিআই- দ্য আয়রন লেডি,ছবিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে এবার সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোব জিতে নিলেন মেরিল স্ট্রিপ। খবর পিটিআই-এর। পুরস্কার জয়ের পাশাপাশি এবারের অ্যাওয়ার্ড আসরে সবচেয়ে আলোচিত ঘটনারও জন্ম দিয়েছেন ৬২ বছর বয়সী এই অভিনেত্রী।
সেরা অভিনেত্রী হিসেবে মেরিলের নাম ঘোষণার পর তিনি মঞ্চে উঠে আসেন। কিন্তু ভুল করে তিনি চশমা ফেলে আসেন যেখানে তিনি বসেছিলেন সেই টেবিলে। চশমা ছাড়া তিনি কোনোভাবেই লিখে আনা বক্তব্য পড়তে পারছিলেন না। তাকে বেশ বিব্রতও দেখাচ্ছিলো। এক পর্যায়ে তিনি বলে ওঠেন, ‘ওহ শিট, মাই গ্লাসেস!
এই অবস্থায় টেবিলের উপর রাখা চশমার দিকে অঙ্গুলি নির্দেশ করে সেটা তার কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ জানান মেরিল। সেসময় তার সাহায্যে এগিয়ে আসেন তার পাবলিসিস্ট হার্ভি ওয়েইনস্টাইন। তিনি চশমাটি জর্জ ক্লুনির হাতে দিয়ে মেরিলের দিকে পাস করতে বলেন।
এবারের গোল্ডেন গ্লোবে সেরা অভিনেতার পুরস্কার নিজের ঝুলিতে ভরেছেন জর্জ ক্লুনি। ‘দ্য ডিসেন্ড্যান্ট’ সিনেমার জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। বেস্ট ফিল্ম ড্রামা ক্যাটেগরিতেও পুরস্কারও জিতেছে ‘দ্য ডিসেন্ড্যান্ট’ সিনেমাটি। এ ছাড়া ‘মাই উইক ইন মেরিলিন’ ছবির জন্য বেস্ট লিড অ্যাক্টর ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছেন মার্কিন অভিনেত্রী মিশেল উইলিয়ামস।
মাহাবুব ::অল টাইম নিউজ::
| Tweet |