
ঢাকা- জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় উচ্চ আদালতের জামিন নামা দাখিল করতে মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির হচ্ছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। তার আইনজীবী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন জানান, দুর্নীতি দমন কমিশন এ মামলায় অভিযোগপত্র দেওয়ায় বিরোধী দলীয় নেতা মঙ্গলবার দুপুরে মূখ্য মহানগর হাকিম আদালতে উপস্থিত হবেন।
এ মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা হারুনুর রশীদ সোমবার খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। তাদের বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে জমি কেনায় ৩ কোটি ১৫ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ আনা হয়েছে।
মামলার অন্য আসামিরা হলেন- বিগত চার দলীয় জোট সরকারের সময়ে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, রাজনৈতিক সচিবের এপিএস জিয়াউল ইসলাম (মুন্না) এবং ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার এপিএস মনিরুল ইসলাম খান। অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৩৬ জনকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথম কোনো মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দিলো দুদক।
আরিফ:: অল টাইম নিউজ::
| Tweet |