
বলিউড- কলকাতার মেয়ে রেশমি ঘোষ। মডেলিংয়ের পাশাপাশি টালিগঞ্জের একাধিক ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। কলকাতা ছাড়িয়ে মুম্বাইতে গিয়েও পেয়েছেন সাফল্য। স্টার প্লাস ও সনি টিভির বেশকিছু সিরিয়ালে অভিনয় করে পেয়েছেন জনপ্রিয়তা। শুধু ভারতই নয়, বাংলাদেশেও আরসিকোলার বিজ্ঞাপনে নোবেলের সঙ্গে মডেল হিসেবে পারফর্ম করে আলোচিত হন। এবার তার অভিষেক হলো বলিউড।
সিডনি উইথ লাভ’ ছবির শুটিংয়ে যোগ দেওয়ার জন্য সিডনি রওনা হওয়ার আগে এক সাক্ষাৎকারে রেশমি জানান, ছবিটির কাহিনী গড়ে উঠেছে সিডনিতে থাকা ভারতীয় তরুণ-তরুণীদের জীবন কাহিনী নিয়ে। তিনি বলেন, কলকাতায় প্রচুর কাজ করেছি। বর্তমানে জিটিভিতে প্রচার হওয়া ‘সুবহা সোমনাথ কি’ সিরিয়ালে অভিনয় করেও আমি বেশ রেসপন্স পাচ্ছি। কিন্তু বলিউড জায়গাটা একবারেই অন্যরকম । এখানে অনেক প্রতিযোগিতার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয়। তাই বলিউডে কাজ করার মজাটাই আলাদা।
‘সিডনি উইথ লাভ’ ছবিতে রেশমি ঘোষকে বেশ খোলামেলা ভঙ্গিতে দেখা যাবে। এ প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বললেন, এখানে অস্টেলিয়া প্রবাসী এক তরুনীর ভূমিকায় আমাকে দেখা যাবে। বিদেশী সংস্কৃতিতে বড় হয়ে উঠা মেয়েরা যে ধরনের পোশাক পড়ে, আমাকেও সে ধরনের পোশাক পড়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হবে। ক্যারেকটার ডিমান্ড বলে একটা কথা আছে। যদি চরিত্রের প্রয়োজনের নগ্ন হতে হয় আর সেই নগ্নতা শৈল্পিকভাবে চিত্রায়ন করা হয়, তাহলে তা করতে আমি দ্বিধা বোধ করবো না।
মাহাবুব:: অল টাইম নিউজ::
| Tweet |