মহাভারত অবলম্বনে সিনেমা বানানোর পরিকল্পনা শাহরুখ খানের

আইএএনএস- রা.ওয়ান সিনেমার সাফল্যের পর এবার মহাকাব্য ‘মহাভারত’ অবলম্বনে সিনেমা বানানোর পরিকল্পনা করছেন বলিউডি অভিনেতা-প্রযোজক শাহরুখ খান। আর এই সিনেমা বানাতে তিনি ‘রা.ওয়ান’-এর চেয়েও বড় বাজেট নিয়ে এগোনোর সিদ্ধান্ত নিয়েছেন। খবর আইএএনএস-এর। লন্ডনভিত্তিক একটি পত্রিকাকে দেওয়া শাহরুখের সাক্ষাৎকারের বরাত দিয়ে দৈনিক ভাস্কর জানিয়েছে, এই সিনেমাটি বানানোর জন্য শাহরুখ এরইমধ্যে বিদেশি একটি প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করেছেন।

বিশ্বব্যাপী বাণিজ্যিকভাবে ছবিটি মুক্তি দেওয়ারও পরিকল্পনা রয়েছে কিং খানের। এই চলচ্চিত্রে ‘অবতার’-এর চেয়েও বেশি আধুনিক স্পেশাল ইফেক্টস ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন শাহরুখ। এটি ‘লর্ড অফ দ্য রিংস’-এর মতো ট্রিলজি হবে বলেই স্বপ্ন দেখছেন তিনি।

মাহাবুব:: অল টাইম নিউজ::