ভিন্ন পথ খুঁজে ক্ষমতায় যাওয়া আর হবে না:প্রধানমন্ত্রী

ঢাকা- সেনাবাহিনীতে অভ্যুত্থান চেষ্টার জন্য প্রধান বিরোধী দল বিএনপির দিকে অভিযোগের আঙুল তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাদের বক্তব্য-বিবৃতি বিশ্লেষণ করলেই ‘অনেক কিছু’ স্পষ্ট বোঝা যায়। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে শনিবার গণভাবনে এক মত বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন,কিছু বলার থাকলে তা সংসদে এসে বলুন। ভিন্ন পথ খুঁজে ক্ষমতায় যাওয়া বাংলাদেশে আর হবে না ইনশাল্লাহ।

সেনাবাহিনী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানায়, কিছু প্রবাসী বাংলাদেশির ইন্ধনে সেনাবাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত কয়েকজন ধর্মান্ধ কর্মকর্তা স¤প্রতি বাংলাদেশের গণতান্ত্রিক ধারা ব্যাহত করার প্রয়াস চালায়, যা সেনাবাহিনীর ঐকান্তিক চেষ্টায় প্রতিহত করা হয়েছে। এই অভ্যুত্থান চেষ্টা রুখে দেওয়ায় সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এতে তারাও বেঁচে গেছে, দেশও বেঁচে গেছে।”

‘বর্তমান সরকারের সময়ে সেনা সদস্যদের গুম করা হচ্ছে’- গত ৯ জানুয়ারি চট্টগ্রামে এক সমাবেশে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার এমন অভিযোগের প্রসঙ্গ টেনে সেনাবাহিনীর সংবাদ সম্মেলনে বলা হয়, “একটি বৃহত্তর রাজনৈতিক দলও মনগড়া, বিভ্রান্তিকর ও প্রচারমূলক সংবাদের সঙ্গে তাল মিলিয়ে অভিযোগ করে, যা সেনাবাহিনী তথা সচেতন নাগরিকদের মধ্যে অনাকাক্সিক্ষত উস্কানিমূলক বিতর্কের সৃষ্টি করে।

খান ::অলটাইম নিউজ::