
মিরর- মা হতে চলেছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। সম্প্রতি তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়েছে যুক্তরাজ্যের মিরর অনলাইন।এর আগে ব্র্যাড পিটের সংসারে শিলহ এবং যমজ সন্তান নক্স ও ভিভিয়ানের জন্ম দিয়েছিলেন ৩৫ বছর বয়সী এ তারকা। এ তারকা জুটি এ ছাড়া ম্যাডক্স, প্যাক্স ও জাহারা—এ তিন শিশুকে দত্তক নিয়েছিলেন। সবকিছু ঠিক থাকলে এবার সপ্তম সন্তানের গর্বিত মা-বাবা হবেন তাঁরা।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘এখনই তিনি বিষয়টি সবাইকে জানাতে চান না। তবে খুব কাছের কিছু মানুষের কাছে এ ব্যাপারে মুখ খুলেছেন তিনি। এখন তিনি প্রতিটি মুহূর্তকেই উপভোগ করছেন। তবে শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় বেশ কঠিন সময়ই পার করতে হচ্ছে তাঁকে।’
সূত্রটির বরাতে মিরর আরও জানিয়েছে, ‘অ্যাঞ্জেলিনা ইতিমধ্যেই নতুন সন্তানের আগমন উপলক্ষে ঘর সাজানো শুরু করে দিয়েছেন। তিনি শোয়ার ঘরের লাল রং উঠিয়ে সাদা রং করিয়েছেন। মনকে প্রশান্ত রাখার জন্যই এমনটা করেছেন। কারণ, শরীরের সঙ্গে মনের সম্পর্ক যে অনেক নিবিড়—এটা তিনি খুব ভালো করেই জানেন।
মাহাবুব:: অল টাইম নিউজ::
| Tweet |