
আইসিসি- আইসিসি টেস্ট বোলারদের র্যাংকিংয়ে স্পিনারদের মধ্যে এখন সবার ওপরে সাঈদ আজমল। দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ৯৭ রানে ১০ উইকেট নিয়ে পাকিস্তানের সহজ জয়ে বিশাল অবদান রাখা এই অফস্পিনারের অবস্থান র্যাংকিংয়ে তিন নম্বরে।
শীর্ষ স্থান দুটি ধরে রেখেছেন দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পেসার ডেল স্টেইন ও জেমস অ্যান্ডারসন। বৃহস্পতিবার তিন দিনেই শেষ হয়ে যাওয়া দুবাই টেস্টের প্রথম ইনিংসে ৫৫ রানে ৭ উইকেট নেন আজমল। দ্বিতীয় ইনিংসে ৪২ রানের বিনিময়ে তার শিকার ৩টি।
বোলারদের র্যাংকিংয়ে তিন ধাপ নেমে ১০ নম্বরে আছেন সাকিব আল হাসান। তবে বাংলাদেশের সাবেক অধিনায়ক টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে যথারীতি শীর্ষেই আছেন।
সফিক ::অল টাইম নিউজ::
| Tweet |