
লাহোর- লাহোরের পাঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজিতে চিকিৎসাধীন অন্ততপক্ষে ১শ’ হৃদরোগী সন্দেহজনক একটি ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা গেছে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ এ তথ্য জানান। তবে প্রদেশটির স্বাস্থ্য বিভাগ দাবি করেছে, বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা ৭২ জনে দাঁড়িয়েছে। গত তিন সপ্তাহ ধরে লাহোরের ওই হৃদরোগ চিকিৎসা প্রতিষ্ঠানটিতে এই উল্লেখযোগ্য সংখ্যক রোগীর মৃত্যু হয় বলে দ্য ডন ও বিবিসি জানায়।
পাঞ্জাব ইন্সটিটিউট অব কার্ডিওলজি পরিদর্শন শেষে এসব মৃত্যুর জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করেন শরিফ। সাংবাদিকদের তিনি জানান, ১৮তম সংশোধনী অকার্যকর হলেও এখনও ওষুধের নিবন্ধন, মূল্য নির্ধারণ ও লাইসেন্স প্রদান কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করে থাকে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর তদন্তদল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার খবরটি যাচাই করে দেখছে।
শরিফ বলেন,সন্দেহজনক এ ওষুধের প্রতিক্রিয়ায় প্রায় ১শ’ গরীব রোগী প্রাণ হারিয়েছেন। এটি পরীক্ষার জন্য ফ্রান্স ও ইংল্যান্ডের কাছে ওষুধের নমুনা পাঠিয়েছে সরকার।
| Tweet |