প্রণয়ের দিকেই গড়াচ্ছে টেইলর !

আইএএনএস- মার্কিন পপ গায়িকা টেইলর সুইফট এবং অভিনেতা জ্যাক এফ্রনকে সম্প্রতি একটি রেস্তোরাঁয় নৈশ ভোজের সময় বেশ রোমান্টিকভাবে দেখা গেছে। এরপর থেকেই খবর চাউর হয়েছে, সম্পর্কে জড়িয়েছেন তারা। খবর আইএএনএস-এর।সুইফট এবং এফ্রন দীর্ঘদিনের বন্ধু। সম্প্রতি লস এঞ্জেলসের একটি রেস্তোরাঁয় তাদেরকে পাশাপাশি বসে থাকতে দেখা গেছে।

 

সেসময় তারা গভীর কথোপকথোনে মগ্ন ছিলেন। সেখানে বেশ ঘনিষ্ঠভাবেই মিশেছেন তারা। প্রচারণার কাজে তারা একসঙ্গে লস এঞ্জেলসে গিয়েছিলেন। কাজ শেষে তারা নৈশ ভোজে বের হয়েছিলেন। এই জুটির ঘনিষ্টতা দেখে অনেকেই মন্তব্য করেছেন, তাদের বন্ধুত্ব সম্ভবত প্রণয়ের দিকেই গড়াচ্ছে!

মাহাবুব :;অল টাইম নিউজ::