
ঢাকা - যুদ্ধাপরাধীদের বিচার ও বিএনপি জামায়াতের অপতৎপরতার বিরুদ্ধে ঢাকা মহানগর আওয়ামী লীগের রোববারের ডাকা প্রতিবাদ সমাবেশ স্থগিত করা হয়েছে। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি)পক্ষ থেকে রোববার নিরাপত্তার স্বার্থে সব ধরনের মিছিল-সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করে।
এ ব্যাপারে জানতে চাওয়া হলে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বাংলানিউজকে বলেন, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যেহুতু সরকার সভা-সমাবেশে উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেহুতু আমরা আমাদের সমাবেশ স্থগিত রেখেছি।
তবে রোববার বসে আমরা সমাবেশের পরবর্তী তারিখ নির্ধারণ করবো। উল্লেখ্য, রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ আহ্বান করা হয়েছিল।
আমির অল টাইম নিউজ::
| Tweet |