
টাইমস - হলিউডি সিনেমা ওয়ান্ডারলাস্ট এ একটি দৃশ্যের প্রযোজনে কিছুদিন আগে বিবসনা হতে হয়েছিলো অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনকে। সেই দৃশ্যে অভিনয় নিয়ে বিব্রত বোধ করেছিলেন কিনা, এমন প্রশ্নের জবাবে সম্প্রতি অ্যানিস্টন জানিয়েছেন কোন রকম দ্বিধা ছাড়াই দৃশ্যটিতে অভিনয় করেছিলেন তিনি। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
৪৩ বছর বয়সী এই অভিনেত্রী আরো জানান, জর্জিয়ার ক্লাকর্সভিলে সিনেমাটির শুটিং এর পুরো সময়টাই তিনি খুব উপভোগ করেছিলেন। তার টপলেস হওয়ার দৃশ্যটির শ্যুটিং এর সময়েও তিনি কোনো বিব্রতকর পরিস্থিতিতে পড়েননি। কারণ সবাই এটিকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিলো।
‘আমি কারণ ছাড়া বিবসনা হওয়ার দৃশ্যে কখনোই অভিনয় করি না। সিনেমাটিতে দৃশ্যটির প্রয়োজন ছিলো এবং খুব স্বাভাবিকভাবেই আমরা সেটি সম্পন্ন করেছি। কারণ ঐ দুই মাসে সিনেমাটির জন্য আরো অনেক রকমের দৃশ্যের শ্যুটিং করা হয়েছে। আমার টপলেস হওয়ার দৃশ্যটি সেসবের তুলনায় কিছুই নয়’ অ্যানিস্টনের উদ্ধৃতি দিয়ে এমনটাই জানিয়েছে দ্যা সান।
মাহাবুব ::অল টাইম নিউজ::
| Tweet |