“”

“”

সার্ক থিম্পু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লিখেছেন শাওন on এপ্রি 27th, 2010 and filed under Gallery, বাংলাদেশ. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

বাবু : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ষোড়শ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভুটানের রাজধানী থিম্পু পৌঁছেছেন। শেখ হাসিনা ড্রুকএয়ারের একটি বিশেষ উড়োজাহাজে করে ভুটান যান। থিম্পু বিমানবন্দরে নামার পর তাকে গার্ড অফ অনারে ভুষিত করে ভুটানের সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে তিনি সার্ক ভিলেজ-এ গেছেন। থিম্পুতে অবস্থানকালে সার্কের সকল দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে হাসিনাও সেখানে থাকবেন।তবে সার্কের ষোড়শ সম্মেলন আগামীকাল বুধবার শুরু হচ্ছে।
পররাষ্ট্র সচিব মো. মিজারুল কায়েস জানান, মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় পাকিস্তানি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন হাসিনা। প্রধানমন্ত্রী থিম্পুর উদ্দেশ্যে সকাল সাড়ে ৬টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন। বিমানবন্দরে তাকে বিদায়ী সংবর্ধনা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্য, তিন বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন তার উপদেষ্টা গওহর রিজভী, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করীম, প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি একদিন আগেই থিম্পু পৌঁছেছেন।সার্ক সম্মেলন শেষে আগামী ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী দেশে ফিরে আসবেন।

Leave a Reply

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩