“”

“”

জামায়াতের সমাবেশ: আটক ৩০, আহত ২৫

লিখেছেন শাবুজ on এপ্রি 30th, 2010 and filed under Gallery. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

সবুজ: পানি, বিদ্যুত ও গ্যাসের দাবিতে রাজধানীর মুক্তাঙ্গনে বাংলাদেশ জামায়াত ইসলামের বিক্ষোভ সমাবেশ করতে পারে নাই।পুলিশের ব্যাপক লাঠিচার্জের মুখে জামায়াতের সমাবেশ পন্ড হয়। এতে আহত হয়েছে প্রায় ২৫ জন নেতাকর্মী এবং ২৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সাড়ে তিনটায় মুক্তাঙ্গনে জামায়াতের নেতারা জড়ো হতে থাকলে পুলিশ প্রথমে সেখান থেকে লালবাগ থানার জামায়াতের আমীর রেজাউল করিমসহ ১৫জনকে গ্রেপ্তার করে। পরে কর্মীরা বিছিন্ন হয়ে পল্টনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
বিকাল সাড়ে চারটার দিকে জামায়াতের নেতা-কর্মীরা পল্টনে আবার মিছিল বের করলে পুলিশ লাঠিচার্জ করে এবং সেখান থেকে ১৩জনকে আটক করে। জামায়াতের কর্মীরা পরে মহানগর কার্যালয়ের নিচে সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ অভিযোগ করেন, সরকার শান্তিপূর্ণ সমাবেশে বাধা দিয়ে ফ্যাসিবাদী মানসিকতারই পরিচয় দিয়েছে।
তিনি বলেন, মুক্তাঙ্গনে সমাবেশ করার জন্য সিটি করপোরেশন থেকে অনুমতি নেয়া হয়েছিল। কিন্তু জামায়াতের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে পুলিশ বাহিনী লেলিয়ে দিয়েছে সরকার
তিনি আরো বলেন, দেশে গ্যাস, বিদ্যুত ও পানির তীব্র সঙ্কট চলছে। সরকার এ দেশকে বিদ্যুত ক্ষেত্রে ভারত নির্ভর করতে চায়।ভারতের উপর নির্ভরতা কমিয়ে উৎপাদনের দিকে মন দেয়ার ও আহবান জানান।

Leave a Reply

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩