শীর্ষ নিউজ: বন্ধ হয়ে যাওয়া বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সম্পূর্ণ আইনগতভাবেই চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধ করা হয়েছে। কিন্তু তারা এ নিয়ে আদালতে গেছে। আদালতেই এ বিষয়ে ফায়সালা হবে। এ ব্যাপারে এটর্নি জেনারেলকে সহায়তা করতে হবে। বৈঠক সূত্র জানায়, এ সময় আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলামকে চ্যানেল ওয়ানের তরঙ্গ বরাদ্দ বাতিল করা সম্পর্কিত কাগজপত্র এটর্নি জেনারেলের কাছে পৌঁছে দেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।