“”

“”

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

লিখেছেন শিশির on জুন 15th, 2010 and filed under অর্থনীতি, বাংলাদেশ. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

শিশির : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার সকালে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে  পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। পুলিশ ও শ্রমিকেরা জানান, সমাহার গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে এসে দেখেন, তাঁদের ২৭ জন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আশপাশের আরও দুই/তিনটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের রাজপথে বিক্ষোভ শুরু করেন। তিন শতাধিক শ্রমিক এ সময় ওই এলাকার হামীম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকদের নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়।বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় টিয়ার গ্যাস ও লাঠিপেটা করে। আধ ঘণ্টারও বেশি সময় ধরে উভয়পক্ষের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতরের রাস্তাগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩