“”

“”

বিশ্বকাপ ইন্টারনেটে

লিখেছেন শিশির on জুন 25th, 2010 and filed under তথ্যপ্রযুক্তি. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entry

শিশির : ২০১০ বিশ্বকাপ ফুটবলের অন্যতম আলোচিত একটি বিষয় হচ্ছে ভুভুজেলা বাঁশি। তবে এবারের বিশ্বকাপের উন্মাদনা ভুভুজেলা ছাড়াও ইন্টারনেট-দুনিয়ায় আগের সব ঘটনাকেই ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারাক ওবামাকে নিয়ে ইন্টারনেট-দুনিয়ার এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল। ইন্টারনেটভিত্তিক বিষয়বস্তু (কন্টেন্ট) তৈরির প্রতিষ্ঠান আকামাই সূত্রে জানা গেছে, বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর ম্যাচ শুরু হওয়ার পরই খেলা দেখা, তথ্য সংগ্রহসহ নানা কাজে দুই ঘণ্টায় প্রতি মিনিটে প্রায় এক কোটি ২০ লাখ ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হয়েছেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যা ছিল ৮৫ লাখ। খুদে বার্তা লেখার ওয়েবসাইট (মাইক্রোব্লগিং) টুইটারে প্রতি সেকেন্ডে প্রায় ৭৫০টি টুইট হচ্ছে, যা ধীরে ধীরে আরও বাড়ছে। জনপ্রিয় দলগুলোর খেলার সময় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে বর্তমানে প্রায়ই ‘টুইটার ওভারলোড’ বার্তা পাচ্ছেন অনেক ব্যবহারকারী। বিশ্ব ফুটবল সংস্থা ফিফার নিজস্ব ওয়েবসাইটেও ব্রাজিল আর উত্তর কোরিয়া ম্যাচ চলাকালে প্রায় এক কোটি ব্যবহারকারী লগইন করেছেন! থেমে নেই ইন্টারনেটে সরাসরি ম্যাচ দেখানো ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীরাও। বিশ্বকাপে অনুষ্ঠিত প্রথম ১৪টি ম্যাচে ইএসপিএন ও এবিসির ওয়েবসাইটে দর্শক ছিল প্রায় ৩৩ লাখ, যা ২০০৬ সালের চেয়ে প্রায় ৬৪ ভাগ বেশি। এ ছাড়া দৈনিক বিশ্বকাপের খবর নিতে কিংবা খেলোয়াড়দের ছবি দেখতে ব্লগ, ওয়েবসাইটেও ব্যবহারকারীদের বিচরণ রেকর্ডসংখ্যক। বিশ্বকাপের খেলাগুলো যত এগিয়ে যাচ্ছে, এ ধরনের কর্মকাণ্ড ধীরে ধীরে তত বাড়ছে। —সিএনএন অবলম্বনে

Leave a Reply

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩