
শিশির : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার সকালে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। পুলিশ ও শ্রমিকেরা জানান, সমাহার গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে এসে দেখেন, তাঁদের ২৭ জন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে সকাল [...]

ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে চিংড়ি রপ্তানি অব্যাহত রাখতে ১২ দফা সুপারিশ দিয়ে সেগুলো বাস্তবায়নে বাংলাদেশকে এক মাস সময় দিয়েছে ইইউ প্রতিনিধি দল।
বাংলাদেশ ঘুরে যাওয়া প্রতিনিধি দলের সুপারিশগুলো গত সপ্তাহে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেকের কাছে পাঠিয়েছে ইইউ কর্তৃপক্ষ।
চিংড়ি পরীক্ষা সংক্রান্ত রাসায়নিক পরীক্ষাগারের (ল্যাবরেটরি) মান উন্নয়ন ও গবেষণাগারের ক্ষমতা বাড়ানো, ইইউ’র মান অনুযায়ী মৎস্য খাদ্য (ফিস [...]
মার্চ 8, 2010 | Posted in
অর্থনীতি |
বিস্তারিত পড়ুন »

বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, ব্যাংকিং ব্যবস্থা এবং সাধারন মানুষের মাঝে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে ব্যাংকিং সেক্টরের আধুনিকায়ন প্রয়োজন। এই লক্ষ্যেই যুগোপযোগী অর্থনৈতিক ভবিষ্যত্ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধবিষয়ক বিশ্ব জোট (গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ) ঢাকায় তিন দিনব্যাপী সম্মেলন শুরু করেছে। সম্মেলনের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
তিনি বলেন, ‘যেসব বঞ্চিত মানুষ ব্যাংকের [...]

বাংলাদেশে কোকা-কোলার নিজস্ব প্ল্যান্ট স্থাপনের অনুমতির ক্ষেত্রে তিনটি বিষয় খতিয়ে দেখবে সরকার।
তিন সদস্যের একটি কমিটি গঠন হয়েছে বলে বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, “কোকা-কোলা তাবানী বেভারেজের সঙ্গে সম্পর্ক কেটে দিয়েছে। তারা বাংলাদেশে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। কোকো-কোলা ও তাবানীর সঙ্গে আলোচনা করার জন্য তিন সদস্যের [...]
ফেব্রুয়ারি 21, 2010 | Posted in
অর্থনীতি |
বিস্তারিত পড়ুন »

বিভিন্ন সরকারের আমলে মন্ত্রী-এমপিদের সঙ্গে বিরোধে জড়িয়ে আলোচিত যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল তার মালিকানাধীন বিপণীবিতান ভাঙা নিয়ে দৃশ্যত অসহায়ত্ব প্রকাশ করে বলেছেন, এর বিচার তিনি আল্লাহর কাছে চান।
বুধবার সাংবাদিকদের তিনি বলেন, “তারা (রাজউক) এ অংশটি (যমুনা ফিউচার পার্কের বর্ধিত ভবনের অংশ) ভেঙে দিতে পারে। আপনারা দেখছেন। আল্লাহও দেখছেন। তিনি এর বিচার করবেন।”
রাজধানীর ৯৫ [...]
ফেব্রুয়ারি 17, 2010 | Posted in
অর্থনীতি,
বাংলাদেশ |
বিস্তারিত পড়ুন »
গত বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) গ্রামীণফোনের গ্রাহক বেড়েছে ১৩ লাখ। ফলে ২০০৯ সালের শেষে গ্রাহকসংখ্যা হয়েছে দুই কোটি ৩৩ লাখ। এই সময়ে এসে বাজারে গ্রামীণফোনের অংশীদারি দাঁড়িয়েছে ৪৪ শতাংশ। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন লিমিটেড এসব তথ্য জানায়।
এতে আরও বলা হয়েছে, গত বছরের তৃতীয় প্রান্তিকের তুলনায় চতুর্থ প্রান্তিকে মোট রাজস্ব বেড়েছে ১ দশমিক ৩০ [...]
ফেব্রুয়ারি 10, 2010 | Posted in
Gallery,
Photo,
অর্থনীতি |
বিস্তারিত পড়ুন »

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশের মানুষই সবচেয়ে কম আয়কর দিয়ে থাকে। সে জন্য দেশে করের ভিত্তি আরও বাড়ানো দরকার। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি।’
মুন্সিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার ‘করভিত্তি সম্প্রসারণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কর প্রদানে উদ্বুদ্ধকরণ’ শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান এ [...]
বাংলাদেশ থেকে চিংড়ি রপ্তানির ক্ষেত্রে ইইউ’র বেঁধে দেওয়া শর্ত পূরণে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।
তবে তারা সরকারের কাছে কোনো পর্যবেক্ষণ বা সুপারিশ প্রতিবেদন জমা দেয়নি। প্রতিনিধি দলটি দেশে ফিরে ইইউ শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে তাদের সুপারিশ তৈরী করবে। তা চূড়ান্ত হয়ে আগামী মার্চ নাগাদ বাংলাদেশ সরকারের [...]
ফেব্রুয়ারি 6, 2010 | Posted in
Photo,
অর্থনীতি |
বিস্তারিত পড়ুন »

বিশ্ব শেয়ারবাজারে গতকাল বুধবার বড় ধরনের উল্লম্ফন ঘটেছে। মঙ্গলবার ওয়ালস্ট্রিট চাঙা হয়ে ওঠার জের ধরে পরের দিন এশিয়া ও ইউরোপের প্রধান বাজারগুলো ঊর্ধ্বমুখী হয়।
আমেরিকার কয়েকটি বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান গত মঙ্গলবার জানিয়ে দেয়, তাদের ব্যবসার অবস্থা এখন ভালো। এ খবরে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ ঊর্ধ্বমুখী হয়।
পরের দিন এর প্রভাব পড়ে প্রথমে এশিয়া ও পরে ইউরোপের বাজারে। এশিয়ার [...]
ফেব্রুয়ারি 5, 2010 | Posted in
Gallery,
অর্থনীতি |
বিস্তারিত পড়ুন »

পুঁজিবাজারের অর্থের প্রবাহ কমাতে ঋণ বিতরণের সীমায় আবারও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ১: ১ অনুপাতের বেশি ঋণসুবিধা দিতে পারবে না।
অর্থাত্, কোনো গ্রাহকের নিজস্ব মূলধন এক লাখ টাকা থাকলে তিনি অতিরিক্ত আরও এক লাখ টাকা ঋণসুবিধা পাবেন, এর বেশি নয়। আগামী রোববার থেকে এ নিয়ম কার্যকর হবে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক [...]
ফেব্রুয়ারি 5, 2010 | Posted in
অর্থনীতি |
বিস্তারিত পড়ুন »