“”

“”

Archive for the Category ‘বাংলাদেশ’

রক্তাক্ত ২১ আগস্টের ৬ষ্ঠ বর্ষ আজ

রক্তাক্ত ২১ আগস্টের ৬ষ্ঠ বর্ষ আজ

সাইফুল আলম :২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ৬ষ্ঠ বর্ষ আজ। সেদিন বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে হরকাতুল জিহাদ জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ সাংবাদিকদের জানান, চাঞ্চল্যকর এ মামলাটির অধিকতর তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, তদন্তে গ্রেনেডের [...]

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রনয়ণ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রনয়ণ।

মালিকপক্ষের স্বার্থ প্রাধান্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ছাত্রবেতন নির্ধারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একক কর্তৃত্বও বহাল থাকছে।
প্রায় আট বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন নিয়ে টানাপোড়েন চলছে। সম্প্রতি সংসদীয় কমিটির সুপারিশ শেষে বিলটি এখন পাসের অপেক্ষায় রয়েছে। তবে সংসদীয় কমিটির কিছু সুপারিশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি।
এ প্রসঙ্গে [...]

কক্সবাজারে পাহাড় ধস, অর্ধশত মৃত্যু

কক্সবাজারে পাহাড় ধস, অর্ধশত মৃত্যু

কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার ভোরে পাহাড়ধসের ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুই দিনের প্রবল বর্ষণে উঁচু পাহাড়ধসে বসতবাড়ি বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
এসব প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী [...]

অস্থির ঢাকাবাসী

অস্থির ঢাকাবাসী

শিশির : প্রচন্ড যানযটে অস্থির হয়ে উঠেছে ঢাকাবাসী । প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা কিন্তু বাড়ছেনা রাস্তা। ঢাকা যেন এখন যানযটের নগরী । তেমন কোন নিয়ম নিতির অনুসরন করছেনা  ট্রাফিক পুলিশ। তারা যেন সিগনাল দিতে বেশি মজা উপভোগ করে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম। দু্ই মিলে এখন প্রচন্ড অশান্তিতে বসবাস করছে ঢাকাবাসি।এই অশান্তি থেকে কবে [...]

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০

শিশির : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার সকালে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে  পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। পুলিশ ও শ্রমিকেরা জানান, সমাহার গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে এসে দেখেন, তাঁদের ২৭ জন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে সকাল [...]

চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে: প্রধানমন্ত্রী

চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে: প্রধানমন্ত্রী

শীর্ষ নিউজ: বন্ধ হয়ে যাওয়া বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সম্পূর্ণ আইনগতভাবেই চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধ করা হয়েছে। কিন্তু তারা এ নিয়ে আদালতে গেছে। আদালতেই এ বিষয়ে ফায়সালা হবে। এ [...]

সুখে নেই বাংলাদেশের শ্রমিকরা

সুখে নেই বাংলাদেশের শ্রমিকরা

শাহাদাৎ শাওন : দেশের শিশু শ্রমিকরা ভালো নেই। মূল্যস্ফীতির অব্যাহত ঊর্ধ্বগতির কশাঘাতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শ্রমিকরাই। দ্রব্যমূল্য বাড়ছে, টাকার মান কমছে_ এ দুইয়ে মিলে আয়-ব্যয়ের হিসাব মেলাতে নাভিশ্বাস উঠেছে তাদের। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে যেখানে শ্রমের মূল্য বাড়ার কথা, সেখানে মূল্যস্ফীতির কারণে প্রকৃত হিসাবে শ্রমের মূল্য কমছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বাড়া এবং [...]

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : খালেদা জিয়া

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : খালেদা জিয়া

শাহাদাৎ শাওন : শ্রমজীবী-কর্মজীবী জনগণকে নিজেদের স্বার্থে সরকারের সব জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারকে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাধ্য করার জন্য শ্রমজীবী জনগণের ন্যায়সংগত আন্দোলন-সংগ্রামে বিএনপি তাদের পাশে থাকবে বলেও তিনি

জানান। মে দিবস উপলক্ষে আজ শনিবার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক [...]

সার্ক থিম্পু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সার্ক থিম্পু সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাবু : দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ষোড়শ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভুটানের রাজধানী থিম্পু পৌঁছেছেন। শেখ হাসিনা ড্রুকএয়ারের একটি বিশেষ উড়োজাহাজে করে ভুটান যান। থিম্পু বিমানবন্দরে নামার পর তাকে গার্ড অফ অনারে ভুষিত করে ভুটানের সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল। বিমানবন্দর থেকে তিনি সার্ক ভিলেজ-এ গেছেন। থিম্পুতে [...]

অবশেষে বন্ধ হল চ্যানেলওয়ান

অবশেষে বন্ধ হল চ্যানেলওয়ান

শাওন : বন্ধ করে হয়ে গেছে চ্যানেল ওয়ান। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিট পর্যন্ত এটি সচল ছিলো।

সরকার বলছে, অনিয়মের কারণে বেসরকারি এ চ্যানেলটি বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে বন্ধের আগে এক সংবাদ সম্মেলনে চ্যানেল ওয়ান পরিচালনাকারী কোম্পানি ওয়ান এন্টারটেইনমেন্ট টেলিভিশনের পরিচালক মাজেদুল ইসলাম বলেন, তারা সরকারের সব কথাই শুনবেন। বন্ধের পর তিনি [...]

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩