“”

“”

Archive for ‘মার্চ, 2010’

গুলশানের জোড়া ‘খুনি’ গ্রেপ্তার, তিনজনকে গ্রেপ্তার

গুলশানের জোড়া ‘খুনি’ গ্রেপ্তার,  তিনজনকে গ্রেপ্তার

গুলশানে জোড়া খুনের ঘটনায় রোববার সকালে ঝালকাঠি থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে দুই মূল সন্দেহভাজন রুবেল ও মিথুন চন্দ্র দাস রয়েছে। এ ঘটনায় রুবেলের ভগ্নিপতি রাব্বীকেও গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে রাজধানীর গোন্দেয়া পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তাদের হাজির করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শহীদুল হক বলেন, রুবেল স্বীকার করেছে সে গুলি করে [...]

ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার নীতির বিজয় পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করবে

ওবামার স্বাস্থ্যসেবা সংস্কার নীতির বিজয় পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করবে

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা খাত সংস্কার বিষয়ে প্রেসিডেন্ট বারাক ওবামার সাম্প্রতিক বিজয় তাঁর পররাষ্ট্রনীতিকেও শক্তিশালী করবে বলে মত প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। গত মঙ্গলবার স্বাস্থ্যসেবা সংস্কার বিলে সই করার পর ডজনখানেক বিদেশি সরকারপ্রধান ও রাষ্ট্রপ্রধান ওবামাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। এ থেকেই বোঝা যায় যে মার্কিন প্রেসিডেন্টের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ বিষয়টি নিয়ে বিদেশি নেতারা কতটা মনোযোগী ছিলেন।
তবে [...]

কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

কয়লা খনি শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

বেতন বাড়ানো নিয়ে সমঝোতার পর ধর্মঘট প্রত্যাহার করেছে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা।
আন্দোলনের নেতা, বড়পুকুরিয়া কয়লা খনি শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, শনিবার দুপুর ১২টা থেকে তারা কাজে যোগ দিচ্ছেন।
এর আগে শুক্রবার রাতে জেলা প্রশাসনের মধ্যস্থতায় খনি শ্রমিক, খনি কর্তৃপক্ষ এবং খনি পরিচালনাকারী চীনের ঠিকাদারি প্রতিষ্ঠানের ত্রিপক্ষীয় বৈঠক হয়। সেখানে শ্রমিকদের [...]

নারী ক্রিকেটারদের সঙ্গে বিসিবির চুক্তি

নারী ক্রিকেটারদের সঙ্গে বিসিবির চুক্তি

দেশের ১২ নারী ক্রিকেটারের সঙ্গে বৃহস্পতিবার চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক বছরের চুক্তিতে তিন ক্যাটাগরিতে চারজন করে ক্রিকেটার রয়েছেন।
বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে প্রথম গ্রেডে থাকা ক্রিকেটারদের মাসে দশ হাজার টাকা করে, দ্বিতীয় গ্রেডে থাকা ক্রিকেটারদের আট হাজার টাকা করে এবং তৃতীয় গ্রেডে থাকা ক্রিকেটারদের ছয় হাজার টাকা [...]

রিয়াল মাদ্রিদের জয়, হেরেছে জুভেন্টাস

রিয়াল মাদ্রিদের জয়, হেরেছে জুভেন্টাস

স্পেনের লা লিগায় ক্রিশ্চিয়ানো রোনালদো ও গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে বৃহস্পতিবার রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে হারিয়েছে গেতাফেকে। এর ফলে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এলো রিয়াল মাদ্রিদ।
দিনের অন্য খেলায় অ্যাথলেটিকো মাদ্রিদ ২-০ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে।
সেরি ‘আ’ তে দিনের একমাত্র খেলায় নাপোলি ৩-১ গোলে জিতেছে জুভেন্টাসের বিপক্ষে।
গেতাফের মাঠে খেলার প্রথমার্ধে রোনালদোর গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে [...]

বড় আন্দোলনে যাচ্ছে থাই বিক্ষোভকারীরা

বড় আন্দোলনে যাচ্ছে থাই বিক্ষোভকারীরা

থাইল্যান্ডে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভাকে উৎখাত করতে সরকারবিরোধী বিক্ষোভকারী নেতারা এ সপ্তাহ শেষে নতুন করে বড় ধরনের ‘ঐতিহাসিক’ আন্দোলনে নামার অঙ্গীকার করেছেন।
শুক্রবার ব্যাংককের রাস্তায় রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিয়েছে বিরোধীদলীয় পার্লামেন্ট সদস্যরাও।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের এ বিক্ষোভ আন্দোলন শুক্রবার ১৩ দিনে গড়িয়েছে। তারপরও অভিজিতের প্রতি পার্লামেন্ট ভেঙে দেওয়া এবং নতুন করে নির্বাচন দেওয়ার দাবিতে [...]

অনলাইনে কলেজ ভর্তি আগামী শিক্ষাবর্ষে শুরু

অনলাইনে কলেজ ভর্তি আগামী শিক্ষাবর্ষে শুরু

আগামী শিক্ষাবর্ষ (২০১০-১১) থেকে থেকে অনলাইনে সরকারি-বেসরকারি কলেজে শিক্ষার্থী ভর্তি শুরু হবে।
এ লক্ষ্যে যেসব কলেজের ওয়েবসাইট নেই তাদের ২০ এপ্রিলের মধ্যে ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
অনলাইনে ভর্তির বিস্তারিত প্রক্রিয়া এবং প্রথাগত পদ্ধতিতেও ভর্তি প্রক্রিয়া চালু থাকবে না বন্ধ হবে সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু [...]

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে

জামায়াতে ইমলামী ঢাকা মহানগরীর আমীর ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য রফিকুল ইসলাম খান বলেছেন, দেশবিরোধী ষড়যন্ত্রের মোকাবিলায় এদেশের মুক্তিযোদ্ধাদের আবারও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, প্রয়োজনে দেশের জন্য আমরা জীবন বিলিয়ে দিতেও রাজি আছি কিন্তু কোন আদিপত্যবাদী কিংবা সাম্রাজ্যবাদীদের চক্তান্তের ফাঁদে পড়ে দেশের স্বার্থকে বিসর্জন দিতে চাই না। স্বাধীনতার ৪০ বছর পরেও [...]

ঢাকায় ডায়রিয়ায় প্রকোপ এবার আগেই বাড়ছে

ঢাকায় ডায়রিয়ায় প্রকোপ এবার আগেই বাড়ছে

রাজধানীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে, তবে এখন পর্যন্ত তা মারাত্মক রূপ নেয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা ও নিরাময় কেন্দ্র (আইসিডিডিআর’বি)।
আইসিডিডিআর’বিতে গত কয়েকদিন বয়স্ক রোগীর সংখ্যা বেশি থাকলেও শুক্রবার বেশ কিছু শিশু রোগী দেখা যায়।
শুক্রবার বিকাল ৩টা পর্যন্ত রোগী ভর্তির সংখ্যা ছিলো ৩২১ জন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিলো ৪৯৫। বুধ [...]

এবার জামায়াতকে সময় বেঁধে দিলো নির্বাচন কমিশন

এবার জামায়াতকে সময় বেঁধে দিলো নির্বাচন কমিশন

জামায়াতের গঠনতন্ত্রে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ধারাগুলো ৩০ এপ্রিলের মধ্যে সংশোধন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
এ সময়ের মধ্যে সংশোধন না হলে নিবন্ধন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।
বৃহস্পতিবার আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।
নির্ধারিত সময়ের মধ্যে সংশোধিত গঠনতন্ত্র জমা না দিলে বিধিমালা অনুসরণ করে নিবন্ধন বাতিলের বিধান রয়েছে বলে [...]

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩