“”

“”

Archive for ‘মে, 2010’

NTV বাংলা দুপুরের সংবাদ

চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে: প্রধানমন্ত্রী

চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে: প্রধানমন্ত্রী

শীর্ষ নিউজ: বন্ধ হয়ে যাওয়া বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধই থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সম্পূর্ণ আইনগতভাবেই চ্যানেল ওয়ানের সমপ্রচার বন্ধ করা হয়েছে। কিন্তু তারা এ নিয়ে আদালতে গেছে। আদালতেই এ বিষয়ে ফায়সালা হবে। এ [...]

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ মে

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ১৫ মে

নিজস্ব প্রতিবেদন :  ১৫ মে প্রকাশিত হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল । সোমবার মন্ত্রী সভাকে এ তথ্য অবহিত করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।

সন্ত্রাসী হামলার আশংখা,নয়াদিল্লিতে নিরাপত্তা বলয়

সন্ত্রাসী হামলার আশংখা,নয়াদিল্লিতে নিরাপত্তা বলয়

সন্ত্রাসী হামলা হতে পারে, এমন খবরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। যুক্তরাষ্ট্রসহ চারটি দেশ গত শনিবার ভারতকে সন্ত্রাসী হামলার ব্যাপারে সতর্ক করে দেয়। অন্য তিনটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, ব্রিটেন ও কানাডা। গতকাল রোববার পুলিশ এ কথা জানায়। খবর রয়টার্স, বিবিসি।
নয়াদিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, আমরা কেবল নয়াদিল্লির বিভিন্ন বাজার ও বিপণিকেন্দ্রগুলোর দিকে [...]

ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা আগামী সপ্তাহে শুরু

ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা আগামী সপ্তাহে শুরু

দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর ফিলিস্তিন-ইসরাইল শান্তি আলোচনা আগামী সপ্তাহেই শুরুর আশা করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জর্জ মিচেলও আগামী সপ্তাহে ওই অঞ্চলে যাচ্ছেন বলে জানান তিনি। শুক্রবার ওয়াশিংটনে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ আল সাবাহ’র সঙ্গে বৈঠকের পর হিলারি তার আশার কথা জানান।
২০০৮ সালের ইসরাইলের গাজা অভিযানের [...]

মেক্সিকো উপসাগরের তেল নিঃসরণ, যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

মেক্সিকো উপসাগরের তেল নিঃসরণ,  যুক্তরাষ্ট্রে ভয়াবহ পরিবেশ বিপর্যয়

অলটাইমনিউজ ডেস্ক : মেক্সিকো উপসাগরে নিমজ্জিত রিগ থেকে প্রতিদিন ৫ হাজার ব্যারেল তেল ছড়িয়ে পড়ছে। রিগ থেকে নিঃসৃত তেল যুক্তরাষ্ট্রের উপকূলে পৌঁছে গেছে। তেল নিঃসরণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তা যুক্তরাষ্ট্রের উপকূলে কয়েক দশকের মধ্যে ভয়াবহ পরিবেশ বিপর্যয় ঘটাতে পারে। লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা ও ফ্লোরিডার উপকূলীয় অঞ্চলে শত শত প্রজাতির মাছ, পাখি, বন্যপ্রাণী, সমুদ্র [...]

নেপাল অচল

নেপাল অচল

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মাওবাদীদের ডাকা ধর্মঘটে গোটা দেশ অচল হয়ে পড়েছে। শনিবার মে দিবসে কাঠমান্ডুতে লাখ লাখ কর্মী-সমর্থক বিক্ষোভ, শোভাযাত্রা ও সমাবেশ করার পর গতকাল রোববার থেকে তারা দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট কর্মসূচি শুরু করে। শনিবার প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল পদত্যাগ করতে অস্বীকৃতি জানানোর পর তারা গতকাল পুরোদমে ধর্মঘট পালন শুরু করে। মাওবাদীরা বলেছে, প্রধানমন্ত্রী [...]

সুখে নেই বাংলাদেশের শ্রমিকরা

সুখে নেই বাংলাদেশের শ্রমিকরা

শাহাদাৎ শাওন : দেশের শিশু শ্রমিকরা ভালো নেই। মূল্যস্ফীতির অব্যাহত ঊর্ধ্বগতির কশাঘাতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শ্রমিকরাই। দ্রব্যমূল্য বাড়ছে, টাকার মান কমছে_ এ দুইয়ে মিলে আয়-ব্যয়ের হিসাব মেলাতে নাভিশ্বাস উঠেছে তাদের। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে যেখানে শ্রমের মূল্য বাড়ার কথা, সেখানে মূল্যস্ফীতির কারণে প্রকৃত হিসাবে শ্রমের মূল্য কমছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য ও সেবার দাম বাড়া এবং [...]

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : খালেদা জিয়া

জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন : খালেদা জিয়া

শাহাদাৎ শাওন : শ্রমজীবী-কর্মজীবী জনগণকে নিজেদের স্বার্থে সরকারের সব জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সরকারকে তার নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বাধ্য করার জন্য শ্রমজীবী জনগণের ন্যায়সংগত আন্দোলন-সংগ্রামে বিএনপি তাদের পাশে থাকবে বলেও তিনি

জানান। মে দিবস উপলক্ষে আজ শনিবার চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক [...]

Advertisement





বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন
০১৮১৮৩৫০৯৪৬
০১৯১১৭৯৬৩৬৩