অল টাইম নিউজ

রক্তাক্ত ২১ আগস্টের ৬ষ্ঠ বর্ষ আজ
সাইফুল আলম :২০০৪ সালের ২১ আগস্টের গ্রেনেড হামলার ৬ষ্ঠ বর্ষ আজ। সেদিন বঙ্গবন্ধু এভিনিউতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে হরকাতুল জিহাদ জঙ্গিরা গ্রেনেড হামলা চালায়। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার অধিকতর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহহার আকন্দ সাংবাদিকদের জানান, চাঞ্চল্যকর এ মামলাটির অধিকতর তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, তদন্তে গ্রেনেডের উৎস, সরবরাহকারী এবং ইন্ধনদাতাদের চিহ্নিত করার চেষ্টা করছেন। হামলা পরিকল্পনা থেকে শুরু করে ঘাতকদের আশ্রয় ও পালিয়ে যাওয়ার ব্যাপারে কারা সহায়তা করেছে তাদেরও চিহ্নিত করা হয়েছে। তবে তদন্তের এ পর্যায়ে এসব বিষয় প্রকাশ করতে রাজি হননি সিআইডিার ওই কর্মকর্তা। সিআইডির ওই কর্মকর্তা আরও জানান, নৃশংস এ গ্রেনেড হামলার সঙ্গে সংশ্লিষ্টতা পেয়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ওয়ার্ড কমিশনার আরিফুর রহমান আরিফ, জঙ্গি নেতা মাওলানা শেখ আবদুস সালাম ও কাশ্মিরের জঙ্গি আবদুল মজিদ ওরফে ইউসুফ বাটকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের কাছ থেকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এছাড়াও ২০/২৫ জনকে সিআইডি কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞসাবাদ করা হয়েছে। তদন্তে হামলার সঙ্গে আর কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

এদিকে সিআইডি সূত্র জানায়, হামলায় ব্যবহৃত আর্জেস গ্রেনেডগুলো সরবরাহ করেছিল পলাতক জঙ্গি তাজ উদ্দিন, জঙ্গি নেতা মুফতি হান্নান ও কাশ্মিরের দুর্ধর্ষ জঙ্গি আবদুল মজিদ ওরফে ইউসুফ বাট। এছাড়াও এ হামলা বাস্তবায়নের জন্য কাশ্মিরভিত্তিক একাধিক জঙ্গি সংগঠন সহযোগিতা করেছে।  আওয়ামী লীগের সমাবেশে মুফতি হান্নান ও মাওলানা তাজউদ্দিন গ্রেনেড হামলা বাস্তবায়ন করলেও হরকাতুল জিহাদের প্রতিষ্ঠাতা নেতা ও বর্তমানে আইডিবি প্রধান কারাবন্দি শেখ আবদুস সালাম হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষণ দেয়। চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ি এলাকায় এবং ২১ আগস্ট হামলার পর রাজধানীর মুক্তাঙ্গনে গ্রেনেড হামলার ব্যাপারে তারা আগাম মহড়াও দেয়।

২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করে তৎকালীন বিরোধীদল আওয়ামী লীগ। মিছিল-পূর্ব সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ শেষ হলেও একের পর এক গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় রক্ত পিপাসু ঘাতকরা। এতে শেখ হাসিনা প্রাণে বেঁচে গেলেও আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহতস্মরণকালের রক্তাক্ত এ হন। গ্রেনেডের স্প্রিন্টারে ক্ষত-বিক্ষত হয় কয়েকশ’ মানুষ।

তত্ত্বাবধায়ক সরকারের আমলেই এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় শীর্ষ জঙ্গি ও হুজি নেতা মুফতি আবদুল হান্নান। এরই ধারাবাহিকতায় ২০০৮ সালের জুন মাসে ২১ আগস্ট মামলার চার্জশিট দেয় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি। চার্জশিটভুক্ত ২২ আসামির মধ্যে মাওলানা আবু বকর, মাওলানা লিটন ওরফে জুবায়ের ওরফে দেলোয়ার, খলিলুর রহমান খলিল, জাহাঙ্গীর হুসেইন ওরফে জাহাঙ্গীর বদর, মোরসালিন ওরফে সুজা, তার ভাই মুত্তাকিন ওরফে শাহিন ও জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই মাওলানা তাজউদ্দিন ও ইকবাল নামে ৮ আসামি এখনো পলাতক। অন্যদিকে হরকাতুল জিহাদ আল ইসলামীর অন্যতম প্রতিষ্ঠাতা মুফতি আবদুল হান্নান, তার ছোট ভাই মুহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান অভি, শরীফ শাহেদুল আলম বিপুল, মাওলানা আবু সাঈদ ওরফে মাওলানা আবু জাফর ওরফে ডা. সাঈদ, হুসেইন আহমেদ তামিম, মহিউদ্দিন শেখ ওরফে আবু জান্দাল, আরিফ হোসেন সুমন ওরফে আবদুর রাজ্জাক, মো. রফিকুল ইসলাম ওরফে সবুজ ও মো. উজ্জল ওরফে রতন কারাগারে বন্দি।

বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর মামলাটি অধিকতর তদন্ত শুরুর নির্দেশ দেয় আদালত। অধিকতর তদন্তে গ্রেনেডের উৎস, সরবরাহকারী ও ইন্ধনদাতাদের খুঁজে বের করতে বলা হয়। অধিকতর তদন্ত শুরু করার পর সিআইডি ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে এ মামলায় গ্রেফতার করে। পরে তাকে কয়েক দফায় ১২ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। জিজ্ঞাসাবাদে তিনি ২১ আগস্টের হামলা-পরবর্তী বিভিন্ন কার্যক্রমের তথ্য দেন বলে সূত্র জানায়।  কিন্তু তিনি সামাজিক অবস্থা চিন্তা করে পদত্যাগ করেননি। বর্তমানে লুৎফুজ্জামান বাবর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় কারাগারে।

অন্যদিকে ২০০৯ সালের ২ নভেম্বর গ্রেনেড হামলা মামলায় গ্রেফতার করা হয় এক সময়কার হুজি নেতা ও বর্তমানে আইডিবি নেতা মাওলানা শেখ আবদুস সালামকে। এর কয়েকদিন পর ১১ নভেম্বর গ্রেফতার করা হয় কাশ্মিরের জঙ্গি নেতা আবদুল মজিদ ও রফে ইউসুফ বাটকে। গ্রেফতারের পর আবদুস সালামকে এ মামলায় ১১ দিন এবং মজিদ বাটকে বিভিন্ন দফায় ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি। তারা দু’জনেই ২১ আগস্ট গ্রেনেড হামলার আগে ও পরের সব বিষয় বর্ণনা করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। সিআইডির জিজ্ঞাসাবাদে এ দুই জঙ্গি নেতা ভয়াবহ গ্রেনেড হামলার সঙ্গে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের নাম প্রকাশ করে দেয়। এছাড়াও অধিকতর তদন্ত করতে গিয়ে সিআইডি কর্মকর্তারা তৎকালীন পুলিশের আইজি, র‌্যাবের ডিজি, প্রভাবশালী দু’টি গোয়েন্দা সংস্থার প্রধান ডিএমপি কমিশনার, মতিঝিল জোনের তৎকালীন উপ-পুলিশ কমিশনার, ডিবির উপ-পুলিশ কমিশনারসহ অন্তত ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছে।

২০০৯ সালের ৩ আগস্ট চাঞ্চল্যকর এ মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেয় আদালত। দুই মাস পর তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দিতে বলা হলেও এ পর্যন্ত ৫ দফা সময় বৃদ্ধি করেছে তদন্ত সংস্থা সিআইডি। সর্বশেষ আগামী ৩ অক্টোবর এ মামলার অধিকতর তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার দিন ধার্য রয়েছে। তবে মামলাটির অধিকতর তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল কাহহার আকন্দ সাংবাদিকদেরকে বলেছেন, তিনি নির্ধারিত সময়ের মধ্যে চার্জশিট জমা দেওয়ার চেষ্টা করছেন।

বিশ্বকাপ ইন্টারনেটে
শিশির : ২০১০ বিশ্বকাপ ফুটবলের অন্যতম আলোচিত একটি বিষয় হচ্ছে ভুভুজেলা বাঁশি। তবে এবারের বিশ্বকাপের উন্মাদনা ভুভুজেলা ছাড়াও ইন্টারনেট-দুনিয়ায় আগের সব ঘটনাকেই ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় বারাক ওবামাকে নিয়ে ইন্টারনেট-দুনিয়ার এক ধরনের আলোড়ন সৃষ্টি হয়েছিল। ইন্টারনেটভিত্তিক বিষয়বস্তু (কন্টেন্ট) তৈরির প্রতিষ্ঠান আকামাই সূত্রে জানা গেছে, বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকোর ম্যাচ শুরু হওয়ার পরই খেলা দেখা, তথ্য সংগ্রহসহ নানা কাজে দুই ঘণ্টায় প্রতি মিনিটে প্রায় এক কোটি ২০ লাখ ব্যবহারকারী ইন্টারনেটে সংযুক্ত হয়েছেন। ২০০৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের সময় যা ছিল ৮৫ লাখ। খুদে বার্তা লেখার ওয়েবসাইট (মাইক্রোব্লগিং) টুইটারে প্রতি সেকেন্ডে প্রায় ৭৫০টি টুইট হচ্ছে, যা ধীরে ধীরে আরও বাড়ছে। জনপ্রিয় দলগুলোর খেলার সময় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়ে যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ফলে বর্তমানে প্রায়ই ‘টুইটার ওভারলোড’ বার্তা পাচ্ছেন অনেক ব্যবহারকারী। বিশ্ব ফুটবল সংস্থা ফিফার নিজস্ব ওয়েবসাইটেও ব্রাজিল আর উত্তর কোরিয়া ম্যাচ চলাকালে প্রায় এক কোটি ব্যবহারকারী লগইন করেছেন! থেমে নেই ইন্টারনেটে সরাসরি ম্যাচ দেখানো ওয়েবসাইটগুলোর ব্যবহারকারীরাও। বিশ্বকাপে অনুষ্ঠিত প্রথম ১৪টি ম্যাচে ইএসপিএন ও এবিসির ওয়েবসাইটে দর্শক ছিল প্রায় ৩৩ লাখ, যা ২০০৬ সালের চেয়ে প্রায় ৬৪ ভাগ বেশি। এ ছাড়া দৈনিক বিশ্বকাপের খবর নিতে কিংবা খেলোয়াড়দের ছবি দেখতে ব্লগ, ওয়েবসাইটেও ব্যবহারকারীদের বিচরণ রেকর্ডসংখ্যক। বিশ্বকাপের খেলাগুলো যত এগিয়ে যাচ্ছে, এ ধরনের কর্মকাণ্ড ধীরে ধীরে তত বাড়ছে। —সিএনএন অবলম্বনে

বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রনয়ণ।
মালিকপক্ষের স্বার্থ প্রাধান্য দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় বিল চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। ছাত্রবেতন নির্ধারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একক কর্তৃত্বও বহাল থাকছে।

প্রায় আট বছর ধরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন নিয়ে টানাপোড়েন চলছে। সম্প্রতি সংসদীয় কমিটির সুপারিশ শেষে বিলটি এখন পাসের অপেক্ষায় রয়েছে। তবে সংসদীয় কমিটির কিছু সুপারিশ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট নয় শিক্ষা মন্ত্রণালয় বা ইউজিসি।

এ প্রসঙ্গে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘স্বার্থের কথা বিবেচনা করলে আইনটি মালিকপক্ষের দিকেই গেছে। বিভিন্ন পর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে আইনটির মূল চেতনা কিছুটা ক্ষুণ্ন হয়েছে। তার পরও আইন চিরস্থায়ী নয়। প্রয়োজনে এটি সংশোধনের সুযোগ তো থাকছেই।’ আইনটি চূড়ান্ত এবং যেকোনো সময় সংসদে উঠবে বলে জানান তিনি।

জানতে চাইলে সংসদীয় কমিটির সভাপতি রাশেদ খান মেনন প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয় বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনটি শিক্ষার্থী ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ভারসাম্যপূর্ণ হবে। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা লেখাপড়া না করিয়ে টাকার বিনিময়ে সনদ বিক্রি করছে। আবার মালিকপক্ষের অভিযোগ ছিল, সরকার কোনো আর্থিক সহায়তা না দিলেও ইউজিসি অহেতুক খবরদারি করছে। দুই পক্ষের বিভিন্ন দাবি ও বক্তব্য পর্যালোচনা করে বিলটি চূড়ান্ত করা হয়েছে।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ঘিরে মূল অভিযোগ, ইচ্ছেমতো বেতন-ভাতা আদায় ও টাকার বিনিময়ে সনদ বিক্রি। মন্ত্রণালয়ের তৈরি খসড়া বিলে বলা হয়, ছাত্রবেতন নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ইউজিসির কাছে অনুমোদন নিতে হবে। মন্ত্রিসভার বৈঠকেও আইনের এ বিষয়টি অনুমোদিত হয়েছিল। কিন্তু গত ৯ মার্চ সংসদে বিলটি উত্থাপনের পর তা পর্যালোচনার জন্য শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়। কমিটির সদস্য মির্জা আজমকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের উপকমিটি বিলটি পরীক্ষা করে। এরপর স্থায়ী কমিটির ১৪ জুনের সভায় প্রতিবেদনটি সংসদে উত্থাপনের জন্য চূড়ান্ত করা হয়। কমিটির সুপারিশে বলা হয়, ছাত্রবেতন নির্ধারণে অনুমোদন নয়, ইউজিসিকে অবহিত করতে হবে। ইউজিসি অবহিত হওয়ার পর প্রয়োজনে পরামর্শ দিতে পারবে।

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, এর ফলে ছাত্রবেতন নির্ধারণে মন্ত্রণালয় বা ইউজিসির কোনো ভূমিকা থাকবে না।

অর্থ কমিটি হাতের মুঠোয়: বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটিও মালিকপক্ষের হাতের মুঠোয় থাকছে। মন্ত্রণালয়ের তৈরি বিলে অর্থ কমিটির প্রধান হিসেবে উপাচার্যকে রাখা হয়েছিল। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকপক্ষ এর বিরোধিতা করে আসছিল। স্থায়ী কমিটি মালিকপক্ষের দাবিকে প্রাধান্য দিয়ে উপাচার্যকে অর্থ কমিটির সভাপতি না করার পক্ষে সুপারিশ করেছে। মালিকপক্ষের দাবি অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজের মনোনীত সদস্য অর্থ কমিটির সভাপতি হবেন।

খসড়া আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল ও অর্থ কমিটিতে বোর্ড অব ট্রাস্টিজের একজন করে মনোনীত সদস্য দেওয়ার কথা ছিল। কিন্তু সংসদীয় কমিটি সিন্ডিকেট, অর্থ কমিটি ও একাডেমিক কাউন্সিলে একজনের পরিবর্তে বোর্ড অব ট্রাস্টিজের তিনজন করে প্রতিনিধি অন্তর্ভুক্তির সুপারিশ করেছে। তবে বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রমের প্রধান হিসেবে উপাচার্যকে স্থান দেওয়ার বিষয়টি বহাল আছে।

সিন্ডিকেটে বাইরের প্রতিনিধি: নতুন বিলে বলা আছে, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির দুজন প্রতিনিধি সিন্ডিকেটের সদস্য হবেন। ইউজিসির চেয়ারম্যান নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রক্ষাকবচ হিসেবে কাজ করবেন এই দুই প্রতিনিধি। তবে তাঁরা তো আর নীতিনির্ধারণ বা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারবেন না। বড়জোর কোনো সিদ্ধান্তের বিষয়ে একমত না হলে লিখিত আপত্তি দিতে পারবেন।

সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দেওয়া যাবে না: অনুমোদন না থাকা কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে পারবে না। এ ছাড়া বাংলাদেশে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় বা বিদেশি কোনো প্রতিষ্ঠানের শাখা ক্যাম্পাস, স্টাডি সেন্টার বা টিউটরিয়াল সেন্টারের বিজ্ঞাপন সংবাদমাধ্যমে দেওয়া যাবে না। এমনকি অননুমোদিত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান শিক্ষার্থী ভর্তি বা শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য কোনো প্রসপেক্টাস বা প্রচারপত্র প্রকাশ বা প্রচার করতে পারবে না।

উপাচার্য হতে চাইলে ২০ বছরের অভিজ্ঞতা: বিলে বলা হয়েছে, উপাচার্য হতে হলে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতাসহ গবেষণা ও প্রশাসনিক কাজে মোট ২০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া সহ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদের যোগ্যতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যবসায়ী, আমলা বা পরিবারের অযোগ্য কোনো সদস্য বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পদে অধিষ্ঠিত হতে পারবেন না। বিদ্যমান আইনে এসব পদে নিয়োগ পেতে যোগ্যতার বিষয়টি উপেক্ষিত আছে।

সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতার কথা নতুনভাবে: সাম্প্রতিক সময়ে জঙ্গি তৎপরতায় কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নাম এসেছে। এই পরিপ্রেক্ষিতে নতুন বিলে বলা হয়েছে, সন্ত্রাসী বা জঙ্গি তৎপরতা বা এ জাতীয় কার্যকলাপে জড়িত কোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করা যাবে না। এ ছাড়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীর স্বার্থের জন্য ক্ষতিকর বিবেচিত হতে পারে এমন কোনো কাজে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশ নিতে পারবে না।

শাখা ক্যাম্পাস ও দূরশিক্ষণ: এ মুহূর্তে সরকার শাখা ক্যাম্পাস বন্ধ রেখেছে। গুটিকয় প্রভাবশালী বিশ্ববিদ্যালয় গায়ের জোরে বা মামলা ঠুকে দিয়ে অবৈধভাবে শাখা ক্যাম্পাসে শিক্ষা দিয়ে যাচ্ছে। ইউজিসির চেয়ারম্যান বলেছেন, শাখা ক্যাম্পাস আগেও বৈধ ছিল না, এখনো বৈধ নয়। তবে প্রয়োজন হলে বিধি করে দূরশিক্ষণ দেওয়ার মতো সুযোগ রাখা হয়েছে।

বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো শাখাই সরকার অনুমোদিত নয়। শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সুপারিশে বলা হয়েছে, কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারের পূর্বানুমোদন ছাড়া বাংলাদেশের কোথাও বিদেশি বিশ্ববিদ্যালয় বা এর নামে শাখা স্থাপন করতে বা কোনো ধরনের ডিগ্রি দিতে পারবে না। বিদেশি বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানের নামে ক্যাম্পাস স্থাপন বা কোর্স চালুর বিষয়টি প্রণীত বিধির মাধ্যমে নির্ধারিত হবে।

শাস্তির মাত্রা বাড়বে: বিদ্যমান আইনে অপরাধের জন্য তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান আছে। বিলে তা যথাক্রমে পাঁচ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে। আইনে নিয়ম না মানলে সরকার কর্তৃক ওই বিশ্ববিদ্যালয়কে সাময়িক স্থাপন ও পরিচালনার অনুমতি বাতিলসহ বন্ধ ঘোষণার বিধান রাখা হয়েছে।

বিদ্যমান আইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাময়িক সনদের মেয়াদ পাঁচ বছর নির্ধারণ করা আছে। নতুন বিলে সাময়িক সনদের মেয়াদ সাত বছর করা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে এক একর: বিদ্যমান আইন অনুযায়ী, স্থায়ী সনদপ্রাপ্তির জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পাঁচ একর জমি থাকতে হবে। নতুন আইনে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে জমির পরিমাণ এক একর নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে দুই একর জমি থাকলেই চলবে।

এলাকা ভিত্তিতে সংরক্ষিত তহবিল: বিদ্যমান আইনে দেশের যেকোনো স্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হলে পাঁচ কোটি টাকা সংরক্ষিত তহবিল থাকার বিধান রয়েছে। নতুন বিলে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার জন্য পাঁচ কোটি টাকা এবং অন্যান্য মহানগরের জন্য তিন কোটি টাকার সংরক্ষিত তহবিল থাকার কথা বলা হয়েছে। এ ছাড়া অন্যান্য এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দেড় কোটি টাকা তফসিলি ব্যাংকে জমা রাখতে হবে।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান সি এম শফি সামি প্রথম আলোকে বলেন, সংসদীয় কমিটির সঙ্গে আলাপ-আলোচনায় মনে হয়েছে, তাঁরা উন্নতির দিকে এগিয়ে যাওয়া এবং নতুন প্রতিষ্ঠিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমস্যা ও সম্ভাবনা বুঝতে পেরেছেন। তিনি বলেন, কমিটির সুপারিশ হাতে না পেলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে মনে হয়েছিল, তাঁরা আইনটি ইতিবাচকভাবে দেখবেন।

উল্লেখ্য, ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণীত হয় এবং ’৯৮ সালে সংশোধন করা হয়। জোট সরকার ২০০২ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধনের উদ্যোগ নিলেও মালিকপক্ষের চাপের কারণে বিষয়টি আটকে যায়। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার অধ্যাদেশ চূড়ান্ত করলেও তা বর্তমান সংসদ অনুমোদন করেনি। বর্তমানে ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ।

ইটালির বিদায়
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিলো গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইটালি।স্লোভেনিয়ার কাছে ৩-২ গোলে পরাজিত হয়ে বিশ্বকাপ ২০১০ এর আসর থেকে বিদায় নিলো সাবেক এ চ্যাম্পিয়নরা ।

উত্তর আয়ারল্যান্ডে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের জন্য ক্যামেরনের দুঃখ প্রকাশ
শিশির : ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ১৯৭২ সালে উত্তর আয়ারল্যান্ডে সংঘটিত হত্যাকাণ্ডের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ব্লাডি সানডে (রক্তাক্ত রোববার) শিরোনামে প্রকাশিত ওই হত্যাকাণ্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হত্যাকাণ্ডের শিকার সবাই ছিলেন নিরপরাধ। এর পরই প্রধানমন্ত্রী হাউস অব কমন্সে বলেন, ওই হত্যাকাণ্ড (ব্লাডি সানডে) ছিল অবিবেচনাপ্রসূত ও ভুল সিদ্ধান্ত। তাঁর সরকার ও ব্রিটেন ওই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

১৯৭২ সালের ৩০ জানুয়ারি লন্ডনডেরিতে গণতান্ত্রিক আয়ারল্যান্ডের দাবিতে বিক্ষোভরত বেসামরিক নাগরিকের ওপর ব্রিটিশ নিরাপত্তারক্ষীরা সেদিন নির্বিচারে গুলি চালিয়েছিলেন। এ ঘটনায় নিহত হয়েছিল ১৪ জন। প্রতিবেদনে বলা হয়, সেনাদের করা প্রথম গুলির সেই রাষ্ট্রীয় হত্যাকাণ্ডকে কেন্দ্র করেই উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের অবনতি ঘটে।

ক্যামেরন বলেন, ঘটনার দিন সেনারা কোনো প্রকার সতর্ক বা সংকেত না দিয়েই নিরপরাধ আইরিশদের ওপর গুলিবর্ষণ করে। সেই সময়ে পেট্রলবোমা ব্যবহারকারী ও পাথর ছুড়ে মারা সেনাসদস্যদের কাউকেই চাকরি থেকে অপসারণ করা হয়নি। এ ছাড়া সেনাদের গুলি করার পেছনে কোনো গ্রহণযোগ্য কারণও উপস্থাপন করা যায়নি। এমনকি দুঃখজনক সেই ঘটনায় সমবেদনা জানাতে সরকারি কোনো উদ্যোগও নেওয়া হয়নি। ক্যামেরন মনে করেন, সেই সময়ে কিছু ব্রিটিশ সেনার আচরণ ছিল ভুল। এমন ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে, সে কারণেই তাঁর সরকারের এই আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ।

ইরানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার অবরোধ আরোপ
ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে অস্ট্রেলিয়া। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের কয়েক দিন পর অস্ট্রেলিয়া গতকাল মঙ্গলবার এ ঘোষণা দিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে চতুর্থ দফা নিষেধাজ্ঞা আরোপ করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরাও ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের প্রস্তাব করেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ এক বিবৃতিতে বলেছেন, ইরানের একটি ব্যাংক, একটি জাহাজ নির্মাণ ও ইসলামিক রেভুলুশনারি গার্ডের মালিকানাধীন একটি নির্মাণ প্রতিষ্ঠানের একজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তিনি বলেন, অস্ট্রেলিয়া এ উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চলমান মুখোমুখি অবস্থান থেকে ইরানকে ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।

স্মিথ বলেন, অস্ট্রেলীয় সরকারের এ নিষেধাজ্ঞা ইরানের ব্যাংক মিল্লাতের ক্ষেত্রে প্রযোজ্য হবে। পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিসংশ্লিষ্ট জিনিসপত্র লেনদেনের সঙ্গে ব্যাংকটি জড়িত। পরমাণু ও ক্ষেপণাস্ত্রসংশ্লিষ্ট জিনিসপত্র পরিবহনের কারণে ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইনের (আইআরআইএসএল) বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ ছাড়া ইসলামিক রেভুলুশনারি গার্ডের মালিকানাধীন সে দেশের নির্মাণ প্রতিষ্ঠান ‘খাতেম ওল-আনবিয়া কনস্ট্রাকশন অর্গানাইজেশন’-এর কমান্ডার জেনারেল রুস্তম কাসেমির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার কারণে ব্যাংক মিল্লাত ও আইআরআইএসএল এখন থেকে অস্ট্রেলিয়ায় ব্যবসা করতে পারবে না এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া জেনারেল রুস্তম কাসেমি অস্ট্রেলিয়ায় ঢুকতে পারবেন না।

স্মিথ বলেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগের কারণেই অস্ট্রেলিয়া এ নিষেধাজ্ঞা আরোপ করল। তিনি বলেন, ইরানের সঙ্গে আলোচনার সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। তবে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে আন্তর্জাতিক বিশ্বের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে তেহরান হুমকি হয়ে দাঁড়ানোর সম্ভাবনা রয়েছে।

অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা মেনে নেওয়ার জন্য আমরা আবারও ইরানের প্রতি আহ্বান জানাচ্ছি। আমাদের প্রস্তাব হলো ইরান যেন তার নীতিতে যত দ্রুত সম্ভব পরিবর্তন এনে পরমাণু কর্মসূচি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন করে।’

এর আগে অস্ট্রেলিয়া ইরানের আরও ৪০ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এ ছাড়া ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত সব পদক্ষেপকেও তারা সমর্থন জানায়।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞার কারণে ইরান অভিমুখী সন্দেহভাজন যেকোনো নৌযানে অতিরিক্ত নিরাপত্তা তল্লাশি চালানোর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হলো। এএফপি।

শ্রীলংকার শুভ সূচনা
শুরু হয়েছে এশিয়া কাপ ক্রিকেট। শ্রীলংকা ও পাকিস্তানের মধ্যকার্ প্রথম খেলায় এক নাটকীয় জয় অর্জন করে শ্রীলংকা। শ্রীলংকার করা ৯ উইকেটে করা ২৪২ রানের জবাবে খেলতে নেমে ব্যটিং বিপর্যয়ের মধ্যে পড়ে পাকিস্তান। শহীদ আফ্রিদী  ১০৯ রান করেও দলকে পরাজয়ের হাত থেকে রক্ষা করতে পারেনি। শ্রীলংকার বোলিং লাইনের কাছে ১৬ রানের পরাজয় বরন করে পাকিস্তান।

কক্সবাজারে পাহাড় ধস, অর্ধশত মৃত্যু
কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে গতকাল মঙ্গলবার ভোরে পাহাড়ধসের ঘটনায় ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে শতাধিক ব্যক্তি। দুই দিনের প্রবল বর্ষণে উঁচু পাহাড়ধসে বসতবাড়ি বিধ্বস্ত হয়ে এই হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

এসব প্রাণহানির ঘটনায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন এবং আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা ও ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহযোগিতা দিতে স্থানীয় প্রশাসনের প্রতি নির্দেশ দেন।

কক্সবাজারের পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি জানান, গতকাল বেলা তিনটা পর্যন্ত টেকনাফে ৩৩ জন, উখিয়ায় ৬ জন , কক্সবাজার শহরে ২ ও হিমছড়ি সেনাক্যাম্পে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে একই পরিবারের চারজন মারা গেছে।

গতকাল ভোর চারটার দিকে টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমে টুইন্যা পাহাড়ধসে বসতবাড়ি চাপা পড়ে আবদুল জলিল (৪০), তাঁর স্ত্রী ছালেহা আকতার (৩০), তাঁদের তিন সন্তান আবদুর রাজ্জাক (১১), শিউলী আকতার (৭) ও শারমিন আকতার (২) মারা যায়। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে।

আবদুল জলিলের বড় ভাই আবদুল মজিদ জানান, উঁচু পাহাড় থেকে একখণ্ড মাটি জলিলের ঘরের ওপর পড়ে। এ সময় জলিলের পরিবারের সবাই ঘুমে ছিল। স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা সবাই মারা যায়।

২০০৮ সালের ৬ জুলাই একই স্থানে পাহাড়ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছিল।

প্রত্যক্ষদর্শী গিয়াসউদ্দিন জানান, সকাল সাড়ে সাতটায় দিকে টুইন্যার পাহাড় এলাকায় গিয়ে দেখা যায়, আতঙ্কে মানুষ পাহাড় থেকে নেমে আসছে। ঠিক এ সময়েই পাশের একটি পাহাড় হুড়মুড় করে ভেঙে নুরুল ইসলামের বসতবাড়ির ওপর পড়ে। আগেই নেমে আসায় নুরুল ও তাঁর পরিবারের সদস্যরা বেঁচে যায়।

টেকনাফের বিভিন্ন স্থানের পাহাড়ে বড় বড় ফাটল দেখা গেছে। যেকোনো সময় এগুলো ভেঙে পড়ে হতাহতের ঘটনা ঘটতে পারে।

সকাল সাতটায় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ পাহাড় থেকে সমতলে নেমে আসছে। অন্য যারা পাহাড়ে ছিল, তাদের নামিয়ে আনতে সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে পুলিশ ও বন বিভাগ মাইকিং শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ছয়টার দিকে টেকনাফ উপজেলা পরিষদের পশ্চিমে ফকিরামুরা পাহাড়ধসে মারা যায় শিশুকন্যা নূর হাবা (২)। স্থানীয় লোকজন নূর হাবার মা জহুরা খাতুনকে (২৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাঁকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রায় তিন বছর ধরে জহুরা পাহাড়ের ঢালে ঝুপড়িঘর বানিয়ে বসবাস করছেন।

ভোর পাঁচটার দিকে উপজেলা শহরের টুইন্যা পাহাড়ধসে মো. হাশিমের বসতবাড়ি বিধ্বস্ত হয়। এতে হাশিমের মেয়ে কুলসুমা খাতুন (৭) ও ছেলে নূর করিম (৩) ঘটনাস্থলে প্রাণ হারায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাশিম (৫০), তাঁর স্ত্রী তৈয়ুবা খাতুন (৩৫) ও অপর মেয়ে হালিমা বেগমকে (৯)। তাদেরও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভোর পাঁচটার দিকে টেকনাফ ৪২ রাইফেল ব্যাটালিয়নের পাশে বৈদ্যঘোনা পাহাড়ধসে মারা যায় স্থানীয় দিল মোহাম্মদের ছেলে ফয়সাল (৩)।

ভোর ছয়টার দিকে উপজেলার নিলা ইউনিয়নের উলুচামারি পাহাড়ধসে প্রাণ হারায় এক পরিবারের চারজন। ঘটনাস্থল থেকে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান প্রথম আলোকে জানান, পাহাড়ধসে একটি ঘর ভেঙে ঘটনাস্থলে মারা যান দিনমজুর নূর মোহাম্মদ (৩৫), তাঁর স্ত্রী লায়লা বেগম (২৮), মেয়ে নাসিমা বেগম (৮) ও ছেলে সরোয়ার আলম (২)। দুপুর দুইটায় পুলিশ মাটি সরিয়ে লাশগুলো উদ্ধার করে।

গতকাল ভোরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাজারপাড়ায় পাহাড়ধসে মারা যান হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের সদস্য কবির আহমদের স্ত্রী নাজমা বেগম (৪০), ছেলে সাইফুল ইসলাম (১৪) ও বাবু (৩)।

টেকনাফের ইউএনও আ ন ম নাজিম উদ্দিন গতকাল বিকেলে জানান, টেকনাফে পাহাড়ধসের ঘটনায় মোট ৩৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৪০। পাহাড়ে বসবাসকারী লোকজনকে নামিয়ে আনার চেষ্টা চলছে।

উখিয়ায় নিহত ৬: উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতেরবিল গ্রামে ভোর চারটায় পাহাড়ধসে বসতবাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় একই পরিবারের চারজন।

পালংখালীর ইউপি চেয়ারম্যান মাজহারুল ইসলাম জানান, পাহাড় থেকে মাটি ধসে স্থানীয় কবির আহমদের ছেলে জয়নাল আবেদীনের বসতঘরের ওপর পড়লে ঘরটি ভেঙে পড়ে। ঘরের দেয়াল চাপা পড়ে মারা যান গৃহকর্তা জয়নাল আবেদীন (৪০), তাঁর স্ত্রী ইয়াসমিন (২৯), ছেলে আরমান (৮), মো. সোহান (৩) ও মেয়ে উম্মে হাবিবা (৫)।

একই সময় ইউনিয়নের ধামনখালী গ্রামের জাফর আলমের বসতবাড়ি ধসে তাঁর ছেলে আবদুল (১২) প্রাণ হারায়। আহত হন জাফর আলমসহ পরিবারের চার সদস্য।

উখিয়ার কুতুপালং এলাকার সড়ক ও মরিচ্যা লাল ব্রিজ ভেসে কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ গতকাল ভোর থেকে বিচ্ছিন্ন রয়েছে। ফলে আমদানি পণ্যবাহী শতাধিক ট্রাক ও যাত্রীবাহী বাস আটকা পড়েছে।

হিমছড়িতে পাঁচ সেনাসদস্যের লাশ উদ্ধার: হিমছড়িতে গতকাল ভোর ছয়টার দিকে পাহাড়ধসে চাপা পড়ে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক নির্মাণকাজে নিয়োজিত সেনাবাহিনীর (১৭ ইসিবি) একটি ক্যাম্প। এতে ছয় সেনাসদস্য মাটির নিচে চাপা পড়েন। সকাল আটটা থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরা বিকেল পাঁচটা পর্যন্ত মাটি সরিয়ে পাঁচ সেনাসদস্যের লাশ উদ্ধার করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিহতরা হলেন নেত্রকোনার খালীয়াজুড়ী উপজেলার জগন্নাথপুর গ্রামের বাসিন্দা সার্জেন্ট (সার্ভেয়ার) মো. আফসার আলী, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আক্তগানা গ্রামের বাসিন্দা করপোরাল (ডিএসডি) মো. হাবিবুর রহমান, জামালপুর সদর উপজেলার নাসিরপুর গ্রামের সৈনিক (ডিএমটি) মো. হুমায়ুন কবীর, কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী গ্রামের নিবাসী সৈনিক (ডিএমটি) মো. ইসমাইল হোসেন ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দেহাটি গ্রামের সৈনিক (ডিএমটি) মো. আবদুল মালেক। অপর একজনকে উদ্ধারে তৎপরতা চলছে।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ লুৎফুর রহমান, জেলা প্রশাসক গিয়াসউদ্দিন আহমদ, পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি, রামুর ইউএনও শহীদ মো. ছাইদুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা তদারক করেন।

কক্সবাজার শহরে দুজনের মৃত্যু: ভোরে কক্সবাজার শহরের মোহাজের পাড়ায় পাহাড়ধসে রুবি আক্তার নামের একজনের মৃত্যু হয়েছে। তিনি প্রয়াত দানু মিয়ার স্ত্রী। আহত হয়েছেন তাঁর ছেলে মো. রাসেল (২২)। সকাল সাতটায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সময় শহরের ঘোনাপাড়ায় পাহাড়ধসে রহিম উল্লাহ নামের এক শিশু মারা গেছে।

বান্দরবানে একই পরিবারের চারজনের মৃত্যু: নাইক্ষ্যংছড়ির ঘুনধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া জানান, এই ইউনিয়নের দুর্গম বাজাবনিয়া উত্তর পাড়ায় প্রবল বর্ষণে ভোরে আকস্মিকভাবে পাহাড় ধসে পড়ে। এতে পাহাড়ের পাদদেশের খায়রুল বশরের বাড়ি চাপা পড়ে এবং ঘুমন্ত অবস্থায় চারজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন খায়রুল বশর (৩০), তাঁর স্ত্রী খাদিজা বেগম (২৫) এবং তাঁদের দুই ছেলেমেয়ে সাকিব (৫) ও শাকেরা (২)। দীপক বড়ুয়া আরও জানান, পাহাড়ধস ও পাহাড়ি ঢলের পানিতে আরও বেশ কিছু ঘরবাড়ি ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে। প্রবল বর্ষণে রাস্তাঘাট ডুবে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় প্রকৃত তথ্য পাওয়া যাচ্ছে না।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি জহিরুল ইসলাম বাজাবনিয়া উত্তর পাড়ায় পাহাড়ধসে একই পরিবারের চারজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত থেকে নাইক্ষ্যংছড়িতে প্রবল বৃষ্টি হচ্ছে। বাকখালী নদী ও ছোট ছোট খালের পানি বেড়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের এক কিলোমিটার ডুবে রয়েছে। তাই নাইক্ষ্যংছড়ি থেকে ঘুনধুমের বাজাবনিয়া যাওয়া সম্ভব হচ্ছে না। সেখানকার পুলিশ ক্যাম্পকে লাশ উদ্ধারের জন্য বলা হয়েছে।

(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক কক্সবাজার, টেকনাফ, উখিয়া ও রামু এবং বান্দরবান প্রতিনিধি)

অস্থির ঢাকাবাসী
শিশির : প্রচন্ড যানযটে অস্থির হয়ে উঠেছে ঢাকাবাসী । প্রতিদিন বাড়ছে গাড়ির সংখ্যা কিন্তু বাড়ছেনা রাস্তা। ঢাকা যেন এখন যানযটের নগরী । তেমন কোন নিয়ম নিতির অনুসরন করছেনা  ট্রাফিক পুলিশ। তারা যেন সিগনাল দিতে বেশি মজা উপভোগ করে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে গরম। দু্ই মিলে এখন প্রচন্ড অশান্তিতে বসবাস করছে ঢাকাবাসি।এই অশান্তি থেকে কবে মুক্তি পাবে নগরবাসী তা যানা নাই এই অভাগা নগরবাসীর।

রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চলে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত ৩০
শিশির : শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে তেজগাঁও শিল্পাঞ্চলে বিক্ষোভরত পোশাক শ্রমিকদের সঙ্গে আজ মঙ্গলবার সকালে পুলিশের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে  পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। পুলিশ ও শ্রমিকেরা জানান, সমাহার গার্মেন্টস নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা আজ সকালে কাজে এসে দেখেন, তাঁদের ২৭ জন সহকর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে সকাল ১০টার দিকে ওই কারখানার শ্রমিকেরা আশপাশের আরও দুই/তিনটি কারখানার শ্রমিকদের সঙ্গে নিয়ে তেজগাঁও শিল্পাঞ্চলের রাজপথে বিক্ষোভ শুরু করেন। তিন শতাধিক শ্রমিক এ সময় ওই এলাকার হামীম গ্রুপের একটি পোশাক কারখানার শ্রমিকদের নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা করলে পুলিশ তাঁদের বাধা দেয়।বিক্ষুদ্ধ শ্রমিকেরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ সময় টিয়ার গ্যাস ও লাঠিপেটা করে। আধ ঘণ্টারও বেশি সময় ধরে উভয়পক্ষের মধ্যে চলা সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হন। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চলের ভেতরের রাস্তাগুলোয় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিক থেকে যান চলাচল স্বাভাবিক হয়। তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।