গোবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ডিবেটিং ক্লাবের নতুন কমিটি নিয়োগকে কেন্দ্র করে আইন বিভাগ ও ইতিহাস বিভাগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
আজ ২০ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা 8:30 টায় দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে তিতুমীর হলের সামনে থেকে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেটে আবারও পরিস্থিতি উত্তপ্ত হয়।
জানা যায়, ডিবেটিং ক্লাবের নতুন কমিটির পদ নিয়ে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে আইন বিভাগের ইমন ও ইতিহাস বিভাগের সবুজের (২০২২-২৩) মধ্যে বিতর্কের সৃষ্টি হয়। পরবর্তীতে মেসেঞ্জার ইনবক্সে আইন বিভাগের শিক্ষার্থী ইমন ইতিহাস বিভাগের শিক্ষার্থী সবুজকে হুমকি দিলে উভয়ের মধ্যে ক্ষোভের উদ্রেক হয়। ফলে আইন বিভাগের শিক্ষার্থী ইমনের নেতৃত্বে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরদেরকে লাঠিসোঁটা নিয়ে ৪০-৪৫ জন খুঁজে বেড়ায়। এক পর্যায়ে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাও চড়াও হলে উভয়ের মধ্যে সংঘর্ষ ঘটে।
অভিযুক্ত আইন বিভাগের শিক্ষার্থী ইমন বলেন, “এইরকম কোনো কিছু ঘটেনি বরং সবুজ উনি আমাদের বিভাগের শিক্ষার্থীর সম্মানিত মাকে তুলে গালমন্দ করে, যাঁর রেকর্ড রয়েছে। স্বয়ং মাননীয় সহকারী প্রক্টর আরিফ স্যার ও মাননীয় প্রক্টর আহসান সৌরভ স্যার ই সঙ্গে ছিলেন, তাদের থেকেও জানতে পারেন।”
এবিষয়ে প্রক্টর আহসান সৌরভ বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতেছি। সলুশনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আর উভয় বিভাগের শিক্ষকদের সাথে কথা বলেছি তারা বলছে যে এটা যত দ্রুত সম্ভব একটা সলুশন হবে। আর আমরা পরিবেশ শান্ত রাখার জন্য চেষ্টা করছি। এখন আর সমস্যা নাই এখন পুরোপুরি শান্ত আছে। ‘