top3

আমরা আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাবো: কেপ ভার্দের প্রেসিডেন্ট

Published

on

বিশ্বকাপের শেষ ৩২-এ আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড়সড় আত্মবিশ্বাসের কথা শুনিয়েছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোস মারিয়া নেভেস। তার বিশ্বাস, বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ১-০ গোলে হারানোর সামর্থ্য রয়েছে তার দেশের।

সাড়ে পাঁচ লাখেরও কম জনসংখ্যার দেশ কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপে খেলছে। কঠিন গ্রুপে উরুগুয়ে, স্পেন ও সৌদি আরবকে পেছনে ফেলে তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে।

প্রথম বিশ্বকাপেই এমন সাফল্যের পর আত্মবিশ্বাসী নেভেস বলেন, ‘আমরা ১-০ গোলে জিতব।’

বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার বিশ্বাস, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারবে।’

তিনি আরও বলেন, ‘আমরা জয়ের জন্যই খেলতে নামবো। যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে, কিন্তু সেই দলের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন অনেক কিছুই সম্ভব।’

নেভেসের মতে, আর্জেন্টিনার বিপক্ষে এই ম্যাচটি কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রারই স্বাভাবিক পরিণতি। তিনি বলেন, ‘আমরা এই বিশ্বকাপে এসেছি নিজেদের ভাগ্য নিজেরা লেখার জন্য, আর সেই পথেই এখন আমাদের সামনে চ্যাম্পিয়নদের মোকাবিলা করার সুযোগ এসেছে। তাই একই দৃঢ়তা, একই মানসিকতা এবং জয়ের লক্ষ্য নিয়েই আমরা আর্জেন্টিনা ও মেসির বিপক্ষে মাঠে নামবো। আমাদের লক্ষ্য পরের পর্ব।’

আগামী ৪ জুলাই মায়ামির রক গার্ডেন স্টেডিয়ামে হবে দুই দলের লড়াই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version