একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকালে ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। তিনি বলেন, এ সরকার কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি। এ নিয়ে আমরা উদ্বিগ্ন।
মোস্তাফিজ ইস্যুতে বিএনপির মহাসচিব বলেন, একজন ক্রিকেটারকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা। এ বিষয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছে আমরা একমত।
নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ ভালোই আছে। আগামী ২২ তারিখের পর এটি আরো পরিষ্কার করে বুঝা যাবে।
বিএনপি সরকার গঠন করলে তিস্তাসহ বিভিন্ন নদীর পানির ন্যায্য হিসসা ভারতের কাছ থেকে আদায় করা হবে বলেও জানান মির্জা ফখরুল।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।