সর্বশেষ

‘কখনো মামলার রোল ০২ হয়নি, সব মামলায় প্রধান আসামি আমি’ : আম্মার

Published

on

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থীকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারকে। মামলা দায়েরের খবর প্রকাশ্যে আসতেই নিজের স্বভাবসুলভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ফেসবুক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন এই ছাত্রনেতা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার লেখেন:

“আমি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট! কখনো কোনো মামলার রোল ০২ হয়নাই আমার। সব মামলার ১নম্বর আসামী আমি😎 লীগ পুন্দাইয়া মামলা খাওয়াও সাওয়াবের কাম।”

পোস্টে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে নিজেকে ‘ব্রিলিয়ান্ট স্টুডেন্ট’ হিসেবে আখ্যা দিয়ে দাবি করেন, অ্যাকাডেমিক ফলাফলের রোলের মতো আইনি নথিতেও কখনো তার অবস্থান দুই নম্বরে নামেনি; প্রতিবারই তিনি প্রধান আসামি হয়েছেন। পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক চর্চার জন্ম দেয়।

৯ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকায় সংস্কৃত বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনের ওপর রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। ওই ঘটনার জের ধরে মতিহার থানা আমলি আদালতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)।

মামলায় সালাউদ্দিন আম্মারকে প্রধান আসামি করার পাশাপাশি রাকসুর এজিএস সালমান সাব্বিরসহ মোট ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আরও ১৭-১৮ জনকে করা হয়েছে অজ্ঞাতনামা আসামি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version